Thursday, May 14, 2026

ফাইন আর্টস ও ভিজুয়াল আর্টসের ভর্তি প্রক্রিয়া নিয়ে সংশয় রবীন্দ্রভারতীতে

Date:

Share post:

ফাইন আর্টস ও ভিজুয়াল আর্টসের ভর্তি প্রক্রিয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে। মঙ্গলবার থেকে স্নাতক স্তরে ভর্তির ফর্ম দেওয়া শুরু করবে বিশ্ববিদ্যালয়।

প্রতিবছর ফাইন আর্টস ও ভিজুয়াল আর্টসের ১১টি বিষয়ের প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়। লিখিত এবং প্রাকটিক্যাল পরীক্ষার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে ভর্তি নেওয়া। কিন্তু মহামারি পরিস্থিতিতে অনলাইনে লিখিত পরীক্ষা নেওয়া যেতে পারে। কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে জটিলতা দেখা দিয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য বিষয়ের মতো সংশ্লিষ্ট বিষয়গুলিতে ফর্ম তোলা এবং জমা দেওয়া যাবে। কিন্তু ভর্তি নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। উচ্চমাধ্যমিক পরীক্ষার নম্বরের পাশাপাশি গান, নৃত্য , অঙ্কনের মতো বিষয়গুলির হাতে-কলমে পরীক্ষা নেওয়া। প্র্যাকটিক্যাল পরীক্ষা ছাড়া সংশ্লিষ্ট বিষয়গুলিতে কীভাবে ভর্তি হবে তা নিয়ে এখনই সিদ্ধান্ত নিতে পারছে না কর্তৃপক্ষ। এদিকে মহামারি আবহে ভর্তি প্রক্রিয়া অনলাইনে করার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকার সাফ জানিয়েছে, একেবারে ক্লাস করতেই পড়ুয়ারা যেতে পারবে কলেজ, বিশ্ববিদ্যালয়ে।

Related articles

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...

পরীক্ষা বাতিল থেকে পদোন্নতি, সুবোধ কুমার সিংকে ঘিরে নতুন বিতর্ক

২০২৬ সালের মে মাসে আবারও নিট ইউজি পরীক্ষা (NEET UG Exam) ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রশ্নপত্র ফাঁস,...