Thursday, May 14, 2026

প্রশাসন-পুলিশ ‘উচ্ছন্নে যাওয়া বাচ্চা: সরকারকে টুইটে খোঁচা রাজ্যপালের

Date:

Share post:

রাজ্যের প্রশাসন ও পুলিশ ‘উচ্ছন্নে যাওয়া বাচ্চাদের’ মতো আচরণ করছেন। ফের রাজ্য সরকারকে বিঁধে টুইট রাজ্যপালের। গত ৭ দিনে রাজ্যপালের দুটি টুইটে ফের রাজ্য-রাজ্যপাল সংঘাতেরাবহ তৈরি হয়েছে। নিজের টুইটার হ্যান্ডেলে সোমবার, মুখ্যমন্ত্রীকে ট্যাগ করে জগদীপ ধনকড় লেখেন, “কেমন চলছে রাজ্যপাট! শীর্ষ পদে থাকা আমলাদের একাংশ আগুনের গোলা নিয়ে খেলছেন। রুলস অব বিজনেস এর ১৬৬(৩) ধারা অবজ্ঞা করা হচ্ছে। রাজ্যের প্রশাসন ও পুলিশ ‘উচ্ছন্নে যাওয়া বাচ্চাদের’ মতো আচরণ করছেন।” শুধু তাই নয় দ্বিতীয় দুইটিতে রাজ্যপাল পুলিশ ও প্রশাসনের পর্দাফাঁস হবে বলেও কটাক্ষ করেছেন।

বেশ কিছুদিন ধরেই রাজ্যের আইনশৃঙ্খলা অবনতির অভিযোগ তুলছেন রাজ্যপাল। কিন্তু সাংবিধানিক শীর্ষ পদে থেকে কীভাবে ধনকড় সরকারি আমলাদের এই ভাষায় কটাক্ষ করছেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে, রাজ্যপালের এই টুইট নিয়ে সরকার পক্ষের কোনও প্রতিক্রিয়া না পাওয়া যায়নি।

 

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...