Monday, March 16, 2026

পিকের চক্রান্তে বিজেপিতে “ঝগড়া”! দাবি অর্জুনের

Date:

Share post:

রাজ্য বিজেপিতে সম্প্রতি মুকুল রায়ের সঙ্গে দিলীপ ঘোষের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যে রটনা চলছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। এবং এই চক্রান্তের মাস্টারমাইন্ড রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট কৌশলী প্রশান্ত কিশোর ওরফে পিকে। আজ, সোমবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

ব্যারাকপুরের বিজেপি সাংসদের সাফ কথা, তৃণমূল কংগ্রেসই রাজনৈতিক ফায়দা তোলার জন্য নাকি প্রশান্ত কিশোরকে ব্যবহার করে বিজেপি নেতাদের মধ্যে ঝগড়া লাগাতে চাইছে। দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের মধ্যে আভ্যন্তরীণ বিরোধের যে গল্প ফাঁদা হয়েছিল, তা সম্পূর্ণ মিথ্যা। বিজেপিতে কোনও বিরোধ নেই।

তিনিও নাকি রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন? অর্জুনের উত্তর, এটাও পিকের রটনা। দিলীপ ঘোষ বা অন্য কারও বিরুদ্ধে তাঁর কোনও ক্ষোভ বা মান-অভিমান নেই। দিল্লিতে কোনও বিতর্ক বা মতান্তরও হয়নি। পুরোটাই রটনা। গোটাটাই পিকের চক্রান্ত। তৃণমূলের ভোটকৌশলী খুব কৌশলে কিছু বাছাই করা সংবাদ মাধ্যমকে ব্যবহার করে গেরুয়া শিবিরে বিরোধ বাঁধাতে চাইছেন বলে দাবি অর্জুনের।

প্রশান্ত কিশোরকে একহাত নিয়ে বিজেপি সাংসদ বলেন, তৃণমূলের ভোট কৌশলী যতই কুৎসা রটাক, তাতে কোনও ফায়দা হবে না। রাজ্য বিজেপি নেতারা এককাট্টা আছেন। তবে রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন তৃণমূল বা পিকের ঘাড়ে দোষ চাপিয়ে আসলে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করছেন অর্জুন সিং এবং অন্য নেতারা। নিজেদের “ঝগড়া” নিয়ে পিকের “চক্রান্ত” তত্ত্ব তুলে ধরে আসলে ড্যামেজ কন্ট্রোল করতে চাইছে রাজ্য বিজেপি নেতারা।

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...