Thursday, May 14, 2026

১৫ অগাস্টে এই প্রথমবার টাইম স্কোয়্যারে উড়বে ভারতের জাতীয় পতাকা

Date:

Share post:

১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবস। আর সেই উপলক্ষ্যে এই প্রথমবার সুদূর নিউ ইয়র্কের টাইম স্কোয়্যারে উড়বে ভারতের তেরঙ্গা পতাকা। মার্কিন মুলুকে প্রবাসী ভারতীয়দের সংগঠন “ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস (‌এফআইএ)‌” এমনই উদ্যোগ নিয়েছে।

এফআইএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি ২০২০ সালের ১৫ অগাস্টে ইতিহাস তৈরি হতে চলেছে। এই প্রথমবার ভারতের স্বাধীনতা দিবস উদযাপন হবে ঐতিহাসিক টাইম স্কোয়্যারে। উত্তোলন করা হবে গর্বের-অহঙ্কারের তেরঙ্গা পতাকা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নিউ ইয়র্কে ভারতীয় কনসাল জেনারেল রণধীর জয়সওয়াল।

এছাড়া প্রতিবছরের মতো এবারও এম্পায়ার স্টেট বিল্ডিং ভারতের জাতীয় পতাকার রং গেরুয়া-সাদা-সবুজ আলোয় সেজে উঠবে। করোনার আবহে এ বছর নিউ ইয়র্কে ভার্চুয়ালভাবেই স্বাধীনতা উদযাপন করবে ভারতীয় কনসুলেট জেনারেল। অনলাইনে দেখানো হবে সেই অনুষ্ঠান। প্রবাসী ভারতীয়দের তাতে যোগ দেওয়ার অনুরোধ করা হয়েছে। প্রতি বছর ম্যানহাউটনে স্বাধীনতা উদযাপনে কুচকাওয়াজের আয়োজন করা হয়। উপস্থিত থাকেন মার্কিন রাজনীতিবিদ, সাধারণ মানুষ, প্রবাসী ভারতীয় থেকে সেলেবরা। হাজার হাজার মানুষ সমবেত হন। এবার মহামারি সঙ্কটে সামাজিক দূরত্ব বজায় রাখতে অনুষ্ঠান কাটছাঁট করা হয়েছে। তার মধ্যেই যেটুকু হবে, তা ভার্চুয়ালই।

Related articles

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...