Saturday, June 6, 2026

স্ত্রীর স্মরণে মূর্তি তৈরি করে তাক লাগালেন আজকের শাহজাহান

Date:

Share post:

বেগম মমতাজের স্মৃতিতে তাজমহল বানিয়েছিলেন মোঘল সম্রাট শাহজাহান। ভালোবাসার সেই সৌধ পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম। এমনই এক ভালোবাসার কাহিনীর সাক্ষী থাকলেন নেটিজেনরা। স্ত্রীর স্মরণে তাঁরই মোমের মূর্তি প্রতিষ্ঠা করলেন কর্ণাটকের ব্যবসায়ী শ্রীনিবাস গুপ্ত।

গাড়ি দুর্ঘটনায় কয়েকবছর আগে মৃত্যু হয়েছে স্ত্রীয়ের। কিন্তু তাঁকে ভুলতে পারেননি শ্রীনিবাস। শারীরিক ভাবে উপস্থিত না থাকলেও স্ত্রী সব সময় তাঁর মনেই ছিলেন। বাড়ির লক্ষীকে সঙ্গে নিয়েই তাই গৃহ প্রবেশ করলেন তিনি। স্ত্রী মাধবীর সিলিকন মোমের মূর্তি তৈরি করেছেন নতুন বাড়িতে। শ্রীনিবাস জানান, ” মাধবীর স্বপ্নের বাড়ি ছিল এটা। এতদিন পর ওঁর উপস্থিতি অনুভব করতে পারছি।”

কর্ণাটকের বেল্লারির কাছে কোপ্পাল জেলার বাসিন্দা শ্রীনিবাস আনন্দে আত্মহারা। গৃহপ্রবেশের অনুষ্ঠানের ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা যাচ্ছে নতুন বাড়িতে সোফায় স্ত্রীর মূর্তি পাশে নিয়ে বসে রয়েছেন শ্রীনিবাস। তিনি জানান, “বেঙ্গালুরুর শিল্পী শ্রীধর মূর্তি আমার স্ত্রীর মূর্তিটি বানিয়েছেন। মূর্তি তৈরি করতে সময় লেগেছে ১ বছর। মূর্তি যাতে নষ্ট না হয় তাতে ব্যবহার করা হয়েছে সিলিকন।

Related articles

আজ দিল্লির যন্তরমন্তরে ‘ককরোচ সমাবেশ’! রাজধানী ঘিরে কড়া নিরাপত্তা

আর কিছুক্ষণের অপেক্ষা তারপরে রাজধানীর রাজপথে প্রথম সমাবেশ করতে চলেছে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগানো যুব সংগঠন ‘ককরোচ জনতা...

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...