Sunday, June 28, 2026

পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত বন্ধ লোকাল-দূরপাল্লার ট্রেন

Date:

Share post:

পরবর্তী বিজ্ঞপ্তি জারি না করা পর্যন্ত বন্ধ থাকবে লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল। কেন্দ্রীয় সরকারকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা। সোমবার রেল বোর্ডের জারি করা একটি বিজ্ঞপ্তি থেকে বিভ্রান্তি ছড়ায়। সেখানে বলা হয় ৩০ সেপ্টেম্বর পর্যন্ত লোকাল এবং দূরপাল্লার ট্রেন চলাচল বন্ধ রাখা হবে। কিন্তু এই বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসার পরে রেলের তরফে জানানো হয়, যে এটা ভুল। এখনই ট্রেন চলাচলের নির্দিষ্টদিন সম্পর্কে কিছুই বলা যাবে না। এরপর মঙ্গলবার সন্ধেবেলায় আবার জানানো হয়, অনির্দিষ্টকালের জন্য স্থগিত লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল। পরিষেবা কবে স্বাভাবিকভাবে হবে সেটা বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে।

তবে যে ২৩০ বিশেষ ট্রেন এই মুহূর্তে চলছে সেগুলি চলাচল করবে। পাশাপাশি, মহারাষ্ট্র সরকারের আর্জি মতো মুম্বইয়ে নির্দিষ্ট সংখ্যায় চলবে লোকাল ট্রেন।
এর আগে কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, ১২ অগাস্ট পর্যন্ত পরিষেবা বন্ধ থাকছে। পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না করা পর্যন্ত সেটাই বহাল থাকবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...