Sunday, March 8, 2026

BREAKING: করোনা নয়, ক্যানসার আক্রান্ত সঞ্জয় দত্ত

Date:

Share post:

২০২০ সালটা সত্যি অভিশপ্ত! বলিউডে আরও এক দুঃসংবাদ। বি-টাউনের সুপার স্টার সঞ্জয় দত্ত ক্যানসার আক্রান্ত বলে জানা যাচ্ছে। প্রথমে করোনা সন্দেহ করোনা সন্দেহ করা হলেও সেটা ঠিক নয়, সঞ্জয় দত্ত ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়েছেন। আরও চিন্তার কারণ, স্টেজ-থ্রি’তে ধরা পড়েছে সেই মারণ রোগ।

সম্প্রতি, প্রবল শ্বাসকষ্ট নিয়ে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন সঞ্জয় দত্ত। কোভিড সন্দেহে করা হলেও তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু শারীরিক অবস্থা অবনতির দিকে থাকলেও, সুস্থ হয়ে বাড়ি ফিরবেন জানিয়েছিলান তিনি। তাঁকে হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। তার মধ্যেই এলো এমন দুঃসংবাদ। বলিউড তারকারা ফ্যানরা প্রবল উদ্বেগে রয়েছেন। প্রত্যেকে প্রিয় অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন।

৬১ বছর বয়সী এই অভিনেতার ফুসফুসে ক্যানসার স্টেজ থ্রি’তে ধরা পড়ার খবরটি প্রকাশ্যে আনেন অভিনেতা অধ্যয়ন সুমন। তিনি ট্যুইট করে জানান এই খবর। এদিকে সূত্রের খবর, চিকিৎসার জন্য আমেরিকা যাবেন সঞ্জয় দত্ত।

spot_img

Related articles

‘আমি মায়াকভস্কি’, উৎপল সিনহার কলম

শেষ লেখা লিখলেন তিনি একটা চিরকুটে । " কাউকে দোষারোপ করবেন না , দয়া করে কোনো গুজব ছড়াবেন...

রাত পোহালেই বার কাউন্সিলের নির্বাচন! উত্তেজনার পারদ আইনজীবী মহলে

রাজ্য বিধানসভা নির্বাচনের দামামা বাজার আগেই আইনজীবীদের মহলে চড়ছে উত্তেজনার পারদ। রাত পোহালেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের...

টস, পিচ নিয়ে ভাবছেন না সূর্য, মেগা ফাইনালে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

রবিবার সুপার সানডে।  টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup Final )খেতাব জয়ে মুখোমুখি ভারত নিউজিল্যান্ড। এখনও পর্যন্ত কোনও...

সর্বোচ্চ পদ নিয়ে ‘কাদা ছোড়াছুড়ি’ বিজেপির! তথ্য দিয়ে মোদির অভিযোগ ওড়ালেন মমতা

রাষ্ট্রপতির রাজ্য সফর ঘিরে বিজেপির ‘নোংরা রাজনীতি’র বিরুদ্ধে কড়া জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে রাষ্ট্রপতির অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর...