Thursday, May 21, 2026

১৯ লক্ষ! জনপ্রিয় ডাক্তারের বিল মিটিয়েও মন খারাপ শ্যামনগরবাসীর

Date:

Share post:

জনপ্রিয় চিকিৎসক। সকলে যখন দরজা বন্ধ করে দিচ্ছেন, তখন শ্যামনগরের প্রদীপ ভট্টাচার্য চেম্বার খুলে রোগী দেখে গিয়েছেন। কাউকে বিনা ভিজিটে, কাউকে ওষুধ কিনে দিয়ে, তো কাউকে চেনা-জানা নার্সিংহোমে ভর্তি করে পাশে দাঁড়িয়েছেন। আর এইভাবেই একসময় তিনি নিজেই আক্রান্ত হলেন অতিমারীতে। ভর্তি হলেন শহরের একটি বেসরকারি হাসপাতালে। তারপর কয়েকদিন যমে-মানুষে টানাটানি। বাঁচানো গেল না ডাঃ প্রদীপ ভট্টাচার্যকে। সোমবারেই চলে গেলেন জনপ্রিয় মানুষটি। বাড়তে স্ত্রী আর ১৪ বছরের সন্তান চিরাগ। অন্যদিকে শ্যামনগরের মানুষ ডাক্তারবাবুর চিকিৎসার জন্য ক্রাউড ফান্ডিং শুরু করে। উঠে যায় প্রায় ১৫ লক্ষ টাকা! ঘটনা এই কলকাতায়, ভাবতেও অবাক লাগে।

তবে ঘটনার ট্যুইস্ট এরপরেই। মৃত চিকিৎসকের দেহ নিতে গিয়ে দেখা গেল বেসরকারি হাসপাতাল বিল করেছে ১৯ লক্ষ টাকার বেশি। এবারও সহায় শ্যামনগরের বাসিন্দাদের অনুরোধ গেল মেডিকা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। অনুরোধ এলো স্বাস্থ্য দফতরের তরফ থেকেও। আলোচনার পর হাসপাতাল প্রায় ৩ লক্ষ ৮৫ হাজার টাকা কমায় হাসপাতাল। ফলে শ্যামনগরের বাসিন্দাদের অর্থেই হাসপাতালের বিল মেটানো সম্ভব হয়। জনপ্রিয় ডাক্তারের জন্য অর্থ সংগ্রহে এক রিক্সা চালকও ৭০টাকা দিয়েছেন। কিন্তু এতো করেও বাঁচানো যায়নি চিকিৎসককে। আর তাই অসাধ্য সাধন করেও মন খারাপ শ্যামনগরবাসীর।

Related articles

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...

হকার উচ্ছেদ ও ‘বুলডোজার নীতি’র প্রতিবাদ! বৃহস্পতিবার পথে নামছে তৃণমূল

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবৈধ নির্মাণ ও রেলের জায়গা থেকে হকার উচ্ছেদের নামে নব্য বিজেপি সরকারের ‘বুলডোজার নীতি’র...