Sunday, June 14, 2026

ট্রেলার মুক্তির পর ডিজলাইকে বিশ্ব রেকর্ড সড়ক ২-র

Date:

Share post:

সড়ক ২-র ট্রেলার মুক্তির ২৪ ঘণ্টার মধ্যে ৫০ লক্ষ ডিজলাইক পেয়েছে সড়ক ২। আলিয়া ভাট, সঞ্জয় দত্ত, আদিত্য রায় কাপুর অভিনীত ছবির ডিজলাইক বিশ্ব রেকর্ড গড়েছে। ট্রেলার মুক্তি পাওয়ার পরই বাড়তে থাকে ডিজলাইকের সংখ্যা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পরই এই ছবি বয়কটের ডাক দিয়েছিলেন তাঁর অনুরাগীরা। ইউটিউব ইতিহাসের সবচেয়ে বেশি ‘ডিজলাইক’ পাওয়া ছবির ট্রেলার হিসাবে গোস্টবাস্টার্সকে পিছনে ফেলেছে মহেশ ভাটের এই সিনেমা।

অন্যদিকে, এই ছবির বিরুদ্ধে গান চুরির অভিযোগ উঠেছে। সড়ক ২-এর ট্রেলারে ‘ইশক কামাল’ বলে গানের অংশ ব্যবহার করা হয়েছে। মহেশ ভাট সেটি চুরি করেছেন বলে অভিযোগ মিউজিক প্রোডিউসার শেজান সলিম ওরফে জো-জি। তাঁর কথায়, ১১ বছর আগে তিনি ওই গান তৈরি করেন। টুইট করে দুটি গানের মিল তুলে ধরেন পাক শিল্পী। টুইটারে ফক্স স্টার স্টুডিওকে ট্যাগ করে তিনি লিখেছেন,”পাকিস্তানে প্রডিউস করা এবং ২০১১ সালে মুক্তি পাওয়া একটি গানের নকল। এটা নিয়ে কী করব?” যদিও এই বিষয়ে ফক্স স্টার স্টুডিও কোনও প্রতিক্রিয়া দেয়নি।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...