Sunday, June 14, 2026

এ বার পাঞ্জাব কংগ্রেসে গোষ্ঠীদ্বন্দ্ব, দলের সাংসদ বললেন, মুখ্যমন্ত্রী ‘মানসিক ভারসাম্যহীন’

Date:

Share post:

কোনওক্রমে রাজস্থান কংগ্রেসের কোন্দল ধামাচাপা দেওয়ার পর এ বার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে পাঞ্জাব কংগ্রেস ৷ ওই রাজ্যে কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই তীব্র যে সরাসরি মুখ্যমন্ত্রীকেই ‘মানসিক ভারসাম্যহীন’ বললেন দলের এক সাংসদ।

কিছু দিন আগে বিষমদ-কাণ্ডে পাঞ্জাবে ভয়াবহ বিপর্যয় ঘটে গিয়েছে। মৃত্যু হয়েছে ১২১ জনের। এই ঘটনাকে কেন্দ্র করেই রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন লোকসভার সাংসদ প্রতাপ সিংহ বাজওয়া এবং রাজ্যসভার সাংসদ শামশের সিং ধীলন।
বিষমদ-কাণ্ডের তদন্ত নিয়ে রাজ্য সরকারকে প্রশ্ন করেছেন বাজওয়া। তাতেই মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং চরম ক্ষুব্ধ হয়েছেন বলে খবর।
সংবাদসংস্থা এএনআই কে বাজওয়া বলেছেন, “বিষমদ কাণ্ড নিয়ে আমরা প্রশ্ন তোলার ফলে, ক্যাপ্টেন অমরিন্দর সিং
সাহেব মানসিক ভারসাম্য হারিয়েছেন। তিনি ভাবছেন তাঁর নিজের দল কী করে তাঁকে প্রশ্ন করতে পারে!” বাজওয়া আরও বলেছেন, “দু’ বছর আগে অমৃতসরে ট্রেন দুর্ঘটনায় ৬০ জনের মৃত্যু হল। বিশেষ তদন্তকারী দল তৈরি হলো, কিন্তু কোনও তদন্ত হল না। এর পর একটা বাজি কারখানায় বিস্ফোরণ হল, ফের তদন্তকারী দল তৈরি হল ফের কিছুই হল না। তাই আমাদের প্রশ্ন এ বারও কি বিশেষ তদন্তকারী দল, আদৌ কিছু তদন্ত করতে পারবে!” বাজওয়ার আরও প্রশ্ন, “ক্যাপ্টেন সাহেবকে আমার আরও প্রশ্ন, আপনি তো পাতিয়ালার মহারাজা নন, গণতান্ত্রিক ভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী। আপনি কি গণতন্ত্রে সত্যি বিশ্বাস করেন?” পাঞ্জাব কংগ্রেসে তৈরি হওয়া এই ক্ষোভ সামলাতে হাই কম্যাণ্ড কী করে, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের৷
______

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...