Sunday, June 14, 2026

সংক্রমণের শিকার রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস

Date:

Share post:

এবার সংক্রমণের শিকার
রাম মন্দির ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস। সংবাদ সংস্থা সূত্রে খবর, মোহন্ত নিত্যগোপাল দাসের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মথুরার জেলা শাসক ও মেদান্ত হাসপাতালের ডাক্তার ত্রেহানের সঙ্গে কথা বলে ট্রাস্টের প্রধানের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন যোগী।

ভূমিপুজোর দিন প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাস্টের প্রধান নিত্যগোপাল দাস

প্রসঙ্গত, গত ৫ আগস্ট রাম মন্দিরের ভূমিপুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে এক মঞ্চেই ছিলেন মোহন্ত।
ভূমিপুজোর আগেই করোনায় আক্রান্ত হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার আগে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৈঠকে ছিলেন তিনি। এবার নিত্যগোপাল দাসের সঙ্গে অযোধ্যায় এক মঞ্চে বসার পর প্রধানমন্ত্রীর স্বাস্থ্য নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি প্রধানমন্ত্রীর দপ্তর।

Related articles

বুদ্ধিজীবীরা নীরব কেন? বাংলায় ফের গণধর্ষণে সরব বিরোধীরা

নারী সুরক্ষার একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু খোদ শাসকের সেই আশ্বাস ও প্রতিশ্রুতির পরেও...

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...