Sunday, March 29, 2026

সুশান্ত মামলায় সব পক্ষের লিখিত জবাব জমা পড়ল সুপ্রিম কোর্টে

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত বিহার পুলিশের করার অধিকার নেই। শীর্ষ আদালতে পিটিশন দাখিল করেন রিয়া চক্রবর্তী। এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে সুপ্রিম কোর্টে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক। সেই অনুযায়ী বৃহস্পতিবার লিখিত জবাব জমা দেন অভিযুক্ত রিয়া চক্রবর্তী ও বিহার সরকার।

নিজেদের জবাবে মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছে বিহার সরকার। উল্লেখ করা হয়েছে, কোয়ারেন্টাইনের নাম করে পাটনার এসপি বিনয় তিওয়ারিকে আটকে রাখা হয়েছে। এমনকী, বিনয় তিওয়ারিকে কোয়ারেন্টাইন থেকে মুক্তি দেওয়ার আর্জি জানানো হলেও তাও খারিজ করে দেওয়া হয়। আইনগত দিক থেকে এই মামলা তদন্ত করার অধিকার আছে বলে জানিয়েছে বিহার পুলিশ।

রিয়া তাঁর হলফনামায় উল্লেখ করেছেন, অবিলম্বে মামলার তদন্তভার মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হোক। এই মামলা বিহার পুলিশের এক্তিয়ার ভুক্ত নয় বলেই তাঁর মত। সুশান্তের বাবার আইনজীবী বিকাশ সিং এদিন বলেন, ” এই মামলার তদন্ত করছে সিবিআই। মুম্বাই পুলিশের উচিত তাদের সাহায্য করা।”

Related articles

কসবায় মেয়ের সামনে স্ত্রীকে কুপিয়ে খুন! গ্রেফতার অভিযুক্ত

রবিবার ভোরে কসবার বোসপুকুর (Bosepukur, Kasba) এলাকায় ঘুমন্ত স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ বিনোদ সিং (Vinod Singh)...

আংশিক মেঘলা আকাশের রবিবাসরীয় তাপমাত্রা ঊর্ধ্বমুখী, উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

রবিবার সকাল থেকে দক্ষিণবঙ্গ বৃষ্টিহীন। মেঘলা আকাশে উর্ধ্বমুখী তাপমাত্রা। আজ দিনভর আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। আগামী দুদিন ঝড়...

আজ মানবাজার-রাইপুরে মমতার জনসভা 

এআসন্ন বিধানসভা নির্বাচনে (WB Assembly Election) দলীয় প্রার্থীদের হয়ে টানা প্রচার করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভামঞ্চ থেকে...

গভীর রাতে প্রকাশিত তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা, আজ থেকে আবেদন করা যাবে ট্রাইব্যুনালেও 

শনিবার গভীর রাতে প্রকাশিত হল তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা (third supplementary list)। কত নাম বাদ গেল বা কতজনের নিষ্পত্তি...