Saturday, June 27, 2026

সড়ক-২ নিয়ে শুরু তর্জা, পাকিস্তানি গানের সুর চুরির অভিযোগ মহেশের বিরুদ্ধে

Date:

Share post:

সড়ক-২ ছবির ট্রেলার লঞ্চের পরেই ডিজলাইকের বন্যা বইছে ইউটিউবে। এখন ডিজলাইকের সংখ্যা প্রায় ১৮ মিলিয়ন। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই আলিয়া ভাট ও মহেশ ভাটের বিরুদ্ধে সুর চড়িয়েছেন নেটিজেনরা। মহেশের সঙ্গে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর নাম জড়িয়ে উঠে এসেছে একাধিক জল্পনা। লক্ষ লক্ষ ডিজলাইকের ঘোর কাটতে না কাটতেই পাকিস্তানি গানের সুর চুরি করার অভিযোগ উঠল পরিচালক মহেশ ভাটের বিরুদ্ধে।

পাকিস্তানের এক মিউজিশিয়ান দাবি করলেন সড়ক ২-এর গানের সুর চুরি করা হয়েছে। তিনি নিজে এই গানের সুর দিয়েছিলেন ২০১১ সালে। সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট শেয়ার কর লেখেন, ট্রেলার দেখতে দেখতে গানটা তাঁর খুব চেনা চেনা মনে হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি খুঁজে বের করেন তাঁর নিজের সুর করা গান। ট্রেলারের একটি অংশ ও গানের ভিডিও একই সঙ্গে চালিয়ে তা দেখিয়ে দেন ওই পোস্টে। এই ভিডিও প্রকাশ্যে আসতেই জনতার রোষের মুখে সেই একই নাম মহেশ ভাট।

সড়ক-২ ছবি মুক্তি পেতে চলেছে চলতি মাসের ২৮ তারিখে। তার আগেই একাধিক কোপের মুখে পড়তে হচ্ছে ছবিকে। ছবির গান ‘ইসক কামাল’ নিয়ে এবার নেট দুনিয়ায় শুরু নয়া তর্জা।

কীভাবে ক্যান্সারের কথা জেনেছিলেন সঞ্জয়?

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...