Monday, June 22, 2026

বিএসএফের গুলিতে মৃত্যুর অভিযোগের তদন্তে বিএসএফ ও এসপি

Date:

Share post:

বিএসএফের গুলিতে তুফানগঞ্জের বালাভুত স্থানীয় এক যুবকের মৃত্যুর অভিযোগ। তদন্তে শুক্রবার এলাকায় যান রাজ্যের প্রিন্সিপাল অ্যাডভাইজার, ডাইরেকটোরেট অফ সিকিউরিটি রিনা মিত্র। সঙ্গে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার পুলিশ সুপার সন্তোষ নিম্বালকার, তুফানগঞ্জ মহকুমার শাসক অরবিন্দ ঘোষ সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা।

এদিন তাঁরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেন। পাশাপাশি স্থানীয় বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন রিনা মিত্র। প্রায় একঘণ্টা বৈঠক করেন তিনি।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, স্থানীয় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেই বিএসএফকে কাজ করতে হবে। সীমান্ত এলাকায় যাঁরা বসবাস করেন তাঁরা সবাই পাচারকারী কিংবা অপরাধী নন। মানুষের সঙ্গে মানবিক ব্যবহার বিএসএফের পক্ষ থেকে আশা করা যেতেই পারে।
৯ অগাস্ট সন্ধেয় বিএসএফের গুলিতে শহিনুল হক নামে স্থানীয় যুবকের মৃত্যু হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনার প্রেক্ষিতে রীতিমতো উত্তেজনা ছড়ায় সীমান্ত এলাকা বালাভুতে।উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিজে একবার গিয়ে সরেজমিনে বিষয়টি দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রিপোর্ট করেন। যার জন্য এই পরিদর্শন বলে প্রাথমিকভাবে জানতে পারা গিয়েছে।

Related articles

মহার্ঘভাতা থেকে কর্মসংস্থান, আজ নজর রাজ্য বাজেটে 

রাজ্যে প্রথমবার বিজেপি সরকার গঠন করার পর সোমবার বাজেট (West Bengal Budget 2026) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী স্বপন...

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...