Monday, May 18, 2026

সুশান্তের অ্যাকাউন্ট থেকে মেটানো হতো অঙ্কিতার ফ্ল্যাটের ইএমআই? গুজব ওড়ালেন অভিনেত্রী

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তাঁর প্রাক্তন বান্ধবী অঙ্কিতা লোখান্ডের ফ্ল্যাটের ইএমআই দেওয়া হতো। শুক্রবার সর্বভারতীয় সংবাদমাধ্যমে এমনটাই তুলে ধরা হয়। উল্লেখ করা হয়, অঙ্কিতার বিরুদ্ধে এমনই অভিযোগ এনেছেন ইডির এক তদন্তকারী আধিকারিক। তাতে শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে।

এই অভিযোগের বিরুদ্ধে সরব হন অঙ্কিতা। সোশ্যাল মিডিয়ায় ফ্ল্যাটের বেশ কিছু কাগজপত্রের ছবি সহ ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী। ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের কাগজের ছবি, ইএমআই দেওয়ার তথ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অঙ্কিতা। একইসঙ্গে তিনি লিখেছেন, ” আমার বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব। ফ্ল্যাটের রেজিস্ট্রেশনের কাগজপত্র ছাড়াও ২০১৯-এর ১ জানুয়ারি থেকে ২০২০ সালের ১ মার্চ পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ রয়েছে। ছবিতে দেখা যাচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেই ইএমআই-এর টাকা কাটা হয়েছে।”

 

সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলা হয় মুম্বইয়ের মালাড অঞ্চলের একটি ফ্ল্যাটে থাকেন অঙ্কিতা লোখান্ডে। যার দাম সাড়ে চার কোটি টাকা। ওই ফ্ল্যাটের ইএমআই দেওয়া হয়েছে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। এরপরই তথ্য প্রমাণ সহ জবাব দেন অঙ্কিতা। অভিনেত্রীর ওই পোস্টে তাঁকে সমর্থন করে মন্তব্য করেছেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি। তিনি লেখেন, “আমি জানি তুমি একজন স্বাধীনচেতা নারী। আমি তোমাকে নিয়ে গর্বিত অঙ্কিতা।”

View this post on Instagram

In continuation 🙏🏻

A post shared by Ankita Lokhande (@lokhandeankita) on

Related articles

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...

ভোটের পরেও সন্ত্রাস কোচবিহারে! যুব তৃণমূল নেতার বাড়িতে হামলা, রেহাই পেল না শিশুকন্যাও 

ভোট লুট করে নির্বাচনে জেতার পর থেকেই বিজেপির সন্ত্রাস চলছে রাজ্যজুড়ে। নির্মমভাবে মারা হচ্ছে তৃণমূল নেতাদের, ভাঙচুর করা...