Monday, May 18, 2026

লাদাখে ভারত-চিন সীমান্তে উড়ল তেরঙ্গা পতাকা , বাড়তি মনোবল পেলেন জওয়ানরা

Date:

Share post:

দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে ভারত-চিন সীমান্ত লাদাখের প্যাংগং টিসো লেকের অববাহিকায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে । উত্তোলন করলেন ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ (ITBP)-এর জওয়ানরা৷ ১৬ হাজার ফুট উচ্চতায় উড়ল তেরঙ্গা৷ শনিবার ITBP-র অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে ওই পতাকা উত্তোলনের সেই ছবি ছবি ও ভিডিও ট্যুইট করা হয়েছে৷ পতাকা উত্তোলনের সঙ্গে জওয়ানদের গলায় ছিল দেশাত্মবোধক গান৷
ছত্তীসগড়ে নক্সাল দমনে সাহসিকতার পরিচয় দেওয়ায় এ দিন ITBP-র ৬ জওয়ানকে পুরস্কৃতও করা হয়৷
আইটিবিপি সূত্রে জানানো হয়েছে , চিন সেনার বিরুদ্ধে দুর্দান্ত লড়াইয়ের জন্য ২১ জন জওয়ানকে পুরস্কৃত করা হয়েছে ৷ দুর্গম পাহাড়ি সীমান্তে, প্রচণ্ড প্রতিকূল আবহের মধ্যেও জওয়ানরা অত্যন্ত দক্ষতার সঙ্গে চিন সেনার বিরুদ্ধে লড়াই করেছেন ৷প্রসঙ্গত, ৯০ হাজার ITBP জওয়ান ৩ হাজার ৪৮৮ কিমি দীর্ঘ ভারত-চিন প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পাহারা দিচ্ছেন৷ লদাখের কারাকোরাম পাস থেকে অরুণাচলপ্রদেশের জাচেপ লা পর্যন্ত তারা অন্ধ্র প্রহরীর মতো দিনরাত দেশের সীমানা রক্ষা করে চলেছেন ৷ আজ ১৫ অগস্ট দেশের ৭৪তম।স্বাধীনতা দিবসে তেরঙ্গা পতাকা উত্তোলন করার মধ্য দিয়ে জওয়ানরা বাড়তি মনোবল পেলেন বলে মত বিশেষজ্ঞদের ।

ছবি সৌজন্যে: আইটিবিপি  টুইটার 

Related articles

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...

জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পরেই জাতীয় শিক্ষা নীতির আওতায় আসছে বাংলা। রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী...

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...