Thursday, May 14, 2026

তাঁকে ছাড়াই পতাকা উত্তোলন, ক্ষোভে পতাকা নামিয়ে নিয়ে বাড়ি গেলেন বিজেপি নেত্রী

Date:

Share post:

তাঁকে না জানিয়েই স্বাধীনতা দিবস উদযাপন, আর তাতেই ক্ষেপে লাল আজ বিজেপি নেত্রী। তার থেকেও অনর্থ, উত্তোলন হওয়া জাতীয় পতাকা টেনে-হিঁচড়ে নামিয়ে দিলেন ওই বিজেপি নেত্রী। যা জাতীয় পতাকার অবমাননারই সামিল। ১৫ অগাস্ট-এ এমনই নিয়ে তোলপাড় গেরুয়া শিবিরের অন্দরেই।

জানা গিয়েছে, আজ শনিবার ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানে বিজেপি নেত্রী পৌঁছনের আগেই জাতীয় পতাকা উত্তোলন করা হয়ে গিয়েছিল। এবং এই ঘটনায় অপমানিত হয়ে পতাকা নামিয়ে, তা ব্যাগে ভরে বাড়ি নিয়ে বাড়ি চলে গেলেন ক্ষুব্ধ বিজেপি নেত্রী অঞ্জুশ্রী ঘোষ শাসমল। এমন আশ্চর্য ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। ঘটনায় এলাকার বিজেপি কর্মী-সমর্থকরাও ওই বিজেপি নেত্রী বিরুদ্ধে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন।

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ নম্বর ব্লকের নন্দনপুর অঞ্চলের সৈয়দকরিম গ্রামে জাতীয় পতাকা উত্তোলন কর্মসূচি ছিল। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর নেত্রী আসছেন না দেখে এলাকার বিজেপি কর্মী-সমর্থকরাই পতাকা উত্তোলন করেন। এর অনুষ্ঠান স্থলে পৌঁছন অভিযুক্ত
অঞ্জুশ্রী ঘোষ শাসমল। তিনি পৌঁছনোর আগেই পতাকা উত্তোলন হয়ে গিয়েছে দেখেই বেজায় চটে যান অঞ্জুশ্রীদেবী। রাগে ফুঁসতে ফুঁসতে তিনি পতাকা নামিয়ে ব্যাগে পুরে নিয়ে চলে যান। যা নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়।

এরপরই এলাকাবাসীদের নেত্রীর বাড়িতে চড়াও হন। পাল্টা নেত্রী ঝাঁটা-কাটারি নিয়ে তাঁদের উপর তেড়ে আসেন বলে অভিযোগ।

Related articles

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...

আইপিএলের মঞ্চে ভালো খেলার পুরস্কার, সিনিয়র দলে প্রোমোশন বৈভবের

বয়স মাত্র ১৫, কিন্তু ব্যাট হাতে তাঁর আত্মবিশ্বাস ও আগ্রাসন নজর কেড়েছে ক্রিকেট মহলের। সেই প্রতিভার স্বীকৃতি মিলল...