Saturday, March 14, 2026

পাইলটের দাবি মেনে রাজস্থান কংগ্রেস ইনচার্জের পদ থেকে অবিনাশ পাণ্ডের অপসারণ

Date:

Share post:

রাজস্থানে দলীয় সংকট কাটিয়ে এবার শচিন পাইলটের অন্যতম একটি দাবি মেনে নিল কংগ্রেস। দলের রাজস্থান ইনচার্জের গুরুত্বপূর্ণ পদ থেকে অপসারণ করা হল সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডেকে। তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন দিল্লির নেতা ও প্রাক্তন মন্ত্রী অজয় মাকেন। রাজস্থানের নতুন ইনচার্জ মাকেনকে স্বাগত জানিয়েছেন শচিন পাইলট ও মুখ্যমন্ত্রী অশোক গেহলট দুজনই।

অবিনাশ পাণ্ডের বিরুদ্ধে পাইলটের অভিযোগ ছিল, তিনি তাঁর কোনও কথায় গুরুত্ব না দিয়ে একতরফাভাবে গেহলটকে সমর্থন করে গিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ বলে তাঁর প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। রাজস্থানে সংকট চলাকালীন পরিষদীয় দলের বৈঠকে সমস্যা নিরসনের চেষ্টা না করে অবিনাশ পাণ্ডে পাইলট ও তাঁর ঘনিষ্ঠদের কংগ্রেস থেকে বহিষ্কারের দাবি তোলেন এবং গেহলটকেই সমর্থন করে যান। তাঁর এই একচোখামির বিরুদ্ধে সরব হয়ে আহমেদ প্যাটেল, কেসি ভেনুগোপাল ও প্রিয়ঙ্কা বঢরার কাছে নালিশ জানিয়েছিলেন শচিন পাইলট। দাবি করেছিলেন, নিরপেক্ষতার স্বার্থে রাজস্থানের ইনচার্জ পদ থেকে সরাতে হবে অবিনাশ পাণ্ডেকে। পাইলটের ‘ঘর ওয়াপসি’র পর অবশেষে তাঁর দাবি মানল কংগ্রেস হাইকমান্ড। ফলে উল্লসিত পাইলট শিবির।

 

spot_img

Related articles

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...

বিনা পয়সায় অভিনয়, ১৮ বছর পর হাতে এল চেক! অবাক গল্প শোনালেন অনিল কাপুর 

বয়স প্রায় সত্তর ছুঁইছুঁই, কিন্তু ফিটনেস (Fitness) এখনও তরুণদের টক্কর দেন বলিউড অভিনেতা (Bollywood Actor) অনিল কাপুর (Anil...

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...