Friday, May 15, 2026

প্রধানমন্ত্রীর সচিবকে থাপ্পড় পররাষ্ট্রমন্ত্রীর, ঘটনা ঘিরে দ্বন্দ্ব সরকারের অন্দরে

Date:

Share post:

পাক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রধান সচিব আজম খানকে থাপ্পড় মারলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। এমন খবর প্রচার করছে পাকিস্তানের এক সংবাদমাধ্যম। খবর অনুযায়ী, এই ঘটনার পর তীব্র বাক যুদ্ধ হয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে।

জানা গিয়েছে, ইমরান খান সরকারের দু-বছর পূর্তি উদযাপনের জন্য পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই অনুযায়ী প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করতে যান পররাষ্ট্রমন্ত্রী মেহমুদ কুরেশি। সূত্রের খবর, এই আমন্ত্রণের বিষয়ে জানা ছিল না আজমের। আজম খান না জেনেই কুরেশিকে আটকান। কুরেশিকে অপেক্ষা করতে বলেন প্রধান সচিব। তাতেই চটে যান পররাষ্ট্রমন্ত্রী। মেজাজ হারিয়ে আজমকে থাপ্পড় মারেন বলে অভিযোগ। যদিও পররাষ্ট্রমন্ত্রীর এই আচরণ মোটেই ভালো চোখে দেখেননি প্রধানমন্ত্রী ইমরান খান।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...