Friday, May 15, 2026

ভুয়ো করোনা রিপোর্ট দেখিয়ে আদালতকে ফাঁকি! গ্রেফতার অভিযুক্ত চিকিৎসক  

Date:

Share post:

ভুয়ো চিকিৎসক। ভুয়ো করোনা রিপোর্ট । সেই রিপোর্ট দেখিয়ে আদালত থেকে জামিন পেয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হলো না। কল্যাণী থেকে ওই অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ৷

ঘটনাটি ঠিক কী ?

পুলিশ জানিয়েছে, বিধাননগর পুলিশ কমিশনারেটের ইকোপার্ক থানার নোয়াপাড়া এলাকার একটি নার্সিংহোমের চিকিৎসক বজরুল রহমান মোল্লা৷ তাঁর কাছে চিকিৎসা করাচ্ছিলেন নিখিল চন্দ্র রায় নামে এক ব্যক্তি। উত্তর ২৪ পরগণার বারাসতের ন’পাড়া দেশবন্ধু রোডের বাসিন্দা৷ তাঁর ব্রেন টিউমার ছিল। গত জুন মাসের ৩০ তারিখ তিনি ইকোপার্ক থানা এলাকার নোয়াপাড়ার ওই  নার্সিংহোমে ভর্তি হন৷ এরপর ১২ জুলাই তাঁর মৃত্যু হয়৷ এই চিকিৎসায় খরচ হয় ১ লাখ ৭৫ হাজার টাকা৷
ভুল চিকিৎসায় নিখিলবাবুর মৃত্যু হয়েছে বলে  চিকিৎসক বজরুল রহমান মোল্লার  নামে  অভিযোগ করেন মৃতের পরিবার৷ এমনকি খোঁজ নিয়ে  জানা যায় ওই চিকিৎসক ভুয়ো ৷ পুরো বিষয়টি তাঁরা পুলিশকে জানান৷ এবং লিখিত অভিযোগ করেন৷

অভিযোগের ভিত্তিতে পুলিশ চিকিৎসকের বিরুদ্ধে মামলা  করে৷ বিপাকে পড়ে হাসপাতাল থেকে উধাও হয়ে যান অভিযুক্ত চিকিৎসক। এরপর তিনি নতুন বুদ্ধি ফাঁদেন। করোনা আক্রান্ত বলে আদালত থেকে জামিন নিয়ে নেন৷ পুলিশ তদন্ত করে দেখে চিকিৎসকের ওই করোনা রিপোর্টও ভুয়ো।

অবশেষে  কল্যাণী থেকে ওই ভুয়ো চিকিৎসক বজরুল রহমান মোল্লাকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিশ৷

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...