Sunday, May 10, 2026

ফের ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হতে চলেছে বিশ্ববাসী? পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ফাটল বেড়ে দু’টুকরো

Date:

Share post:

ফের এক ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হতে চলেছে বিশ্ববাসী? এবার বিপদের আশঙ্কার কথা শোনাচ্ছে নাসা।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানাচ্ছে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে ফাটল বেড়ে দু’টুকরো। ফলে, ওই এলাকায় পার্থিব সভ্যতাকে ভয়ঙ্কর সৌরকণা, সূর্যের বিকিরণ ও মহাজাগতিক রশ্মির ধাক্কা সামলাতে হবে। এর ফলে, বিশাল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি হতে পারে ওই এলাকা দিয়ে প্রদক্ষিণরত আন্তর্জাতিক মহাকাশ স্টেশন, বিভিন্ন কৃত্রিম উপগ্রহগুলির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশের। ব্যাহত হতে পারে ওই এলাকার টেলিযোগাযোগ, বিদ্যুৎ সংযোগ ও নেভিগেশন ব্যবস্থাও।

নাসার রিপোর্টে বলা হয়েছে, গত ৫০ বছরে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আরও দুর্বল হয়ে পড়েছে। দক্ষিণ আমেরিকা ও দক্ষিণ আটলান্টিক মহাসাগরের উপরে থাকা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ফাটল আকারে আরও বড় হয়েছে। শুধু তাই নয় ভেঙে গিয়ে দু’টুকরো হয়েছে। ক্রমশই পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ফাটলটি বেড়েই চলেছে।

এরপর নাসার তরফ থেকে একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ওই এলাকায় আগামী দিনে সমূহ বিপদের আশঙ্কা রয়েছে।

বিজ্ঞানীদের মতে, পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ফাটল-বৃদ্ধির কারণ ভূ-প্রাকৃতিক। পৃথিবীর একেবারে অন্দরে গলিত লাভাস্রোত আর চৌম্বক অক্ষ বেশি ঝুঁকে থাকার জন্যই এই ফাটলের সৃষ্টি হয়েছে ও তার বৃদ্ধি ঘটছে। পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরু দু’টি সঠিক ভাবে যথাক্রমে উত্তর ও দক্ষিণে নেই বলেও ফাটল বেড়ে চলেছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে।

পৃথিবীর এই চৌম্বক ক্ষেত্রটি আমাদের গ্রহটিকে ঘিরে মহাকাশে কয়েক লক্ষ কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে রয়েছে। এর অন্য নাম- ‘জিওম্যাগনেটিক ফিল্ড’। এই চৌম্বক ক্ষেত্রটিই ভয়ঙ্কর সূর্যের বিকিরণ ও বিষাক্ত মহাজাগতিক রশ্মির হাত থেকে আমাদের রক্ষা করে।

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...