Monday, April 27, 2026

আগামী সোম-মঙ্গল জেলা প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক মমতার

Date:

Share post:

করোনা মহামারী আবহে প্রশাসনিক কার্যকলাপ পর্যালোচনা করতে আগামী সপ্তাহের শুরুতেই টানা দু’দিন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোম ও মঙ্গলবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।

নবান্ন সূত্রে খবর, করোনা মহামারী ও আমফান পরবর্তী বাংলায় প্রশাসনিক কাজে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। বিভিন্ন দফতরের কাজের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করতেই সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের এই ভার্চুয়াল বৈঠকে যোগদান করতে বলেছেন মুখ্যমন্ত্রী।

এই বৈঠকের মূলত দক্ষিণবঙ্গের নটি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী। ২৪ অগাস্ট সোমবার দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলি জেলার প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। আর পরের দিন ২৫ অগাস্ট মঙ্গলবার তিনি বৈঠক করবেন দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলা প্রশাসনের সঙ্গে।

জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক, এসডিও, বিডিও, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার এবং বিভিন্ন থানার আইসিদের এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিতে বলা হয়েছে।

Related articles

ভোটের জন্য কলকাতার একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ, বিধিনিষেধ জারি গণনার দিনেও

২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচনে(second phase of election) ৭ জেলার ১৪২টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। এর মধ্যে...

প্রচারের শেষ দিনে কলকাতায় একাধিক পদযাত্রা মমতার, জেলা কর্মসূচিতে অভিষেক

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারের শেষ দিনে সোমবার মহানগরীতে একাধিক পদযাত্রা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তৃণমূল...

বিজেপি-র ‘মানি পাওয়ার’ রুখতে মমতার হাত শক্ত করার ডাক, চন্দ্রিমার সমর্থনে সুর চড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী

বাংলার ভোটযুদ্ধে এবার তৃণমূলের পক্ষে ব্যাট ধরলেন পড়শি রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। রবিবার দমদম (উত্তর) বিধানসভা কেন্দ্রের প্রার্থী...

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...