Thursday, June 4, 2026

উত্তর কোরিয়ায় ক্রমশ ক্ষমতাশালী হচ্ছেন কিমের বোন

Date:

Share post:

উত্তর কোরিয়ার রাজনীতি ও প্রশাসনে ক্রমশ ক্ষমতাশালী হয়ে উঠছেন প্রেসিডেন্ট তথা সুপ্রিম লিডার কিম জং উনের বোন কিম ইয়ো জং। জানা গিয়েছে, দেশের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব বোনের হাতে তুলে দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, বোন কিম ইয়ো জং উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়া সম্পর্কিত নীতির প্রধান নির্ধারক তিনি। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার প্রধান জানিয়েছেন, কিম ইয়ো জং এখন প্রকৃতপক্ষে উত্তর কোরিয়ার দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। কিমের পরেই যে নীতি নির্ধারণে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদাধিকারী তাঁর বোন, এই ইঙ্গিত স্পষ্ট। নিজের বোন ছাড়াও বেশ কিছু ক্ষমতা ঘনিষ্ঠ কয়েকজন সহযোগীর হাতেও তুলে দিয়েছেন কিম জং উন। তবে এখনও দেশের সামগ্রিক ক্ষমতার শীর্ষে রয়েছেন তিনি নিজে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...