Saturday, May 16, 2026

রাজ্যজুড়ে একদিনে তৃণমূলে যোগ ১০ হাজার যুবক-যুবতীর

Date:

Share post:

রাজ্যজুড়ে একদিনে প্রায় ১০ হাজার যুবক- যুবতীকে দলের সঙ্গে যুক্ত করলো তৃণমূল। রাজ্যের ১৪টি জেলায় এই যোগদান পর্ব চলে৷ যেসব যুবক-যুবতী রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন, তাঁদের আবেদনের ভিত্তিতে এই ১০ হাজার যুবকে দলে নেওয়া হয়। এই যুবক-যুবতীদের তৃণমূলে যোগদান পর্বের মূল কারিগর ভোটকুশলী প্রশান্ত কিশোরের সংস্থা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটি বা আইপ্যাক। প্রশান্ত কিশোরের ভাবনায় তৈরি হওয়া ‘ইউথ ইন পলিটিক্স’-এ ইতিমধ্যে নাম নথিভুক্ত করেছেন কয়েক লাখ যুবক-যুবতী। কলকাতা ও জেলায় তাঁদের একাংশই প্রথমপর্বে তৃণমূলে যোগদান করেন। তরুণ প্রজন্মের সামনে এদিন তুলে ধরা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-সংগ্রামের ইতিহাস।

ভবানীপুরে তরুণদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন দেবাশিস কুমার ও বৈশ্বানর চট্টোপাধ্যায়। এখানে শ’দুয়েক তরুণ যোগ দেন তৃণমূলে। উত্তর ২৪ পরগনায় এই যোগদান পর্ব হয় দমদম পুর অডিটোরিয়ামে। ৪০০ জন যোগ দেন। তৃণমূলের আন্দোলনের ইতিহাস তরুণ প্রজন্মকে জানান সৌগত রায়, জ্যোতিপ্রিয় মল্লিকরা। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে প্রায় ৮০০ যুবা তৃণমূলের জেলা সভাপতি সুভাষ চক্রবর্তীর হাত ধরে দলে যোগ দেন৷ এই যোগদান পর্ব হয়েছে হাওড়ার ব্যাঁটরাতে। প্রায় ৫০০ জন তরুণ-তরুণী এখানে তৃণমূলে যোগদান করেন সেখানে। দলের পতাকা তুলে দেন জেলা সভাপতি লক্ষ্মীরতন শুক্লা। হুগলি জেলার চুঁচুড়ায় তৃণমূলে যোগ দেন শতাধিক তরুণ। তাঁদের সঙ্গে বাংলার রাজনীতি নিয়ে আলোচনা করেন জেলা সভাপতি দিলীপ যাদব। একই যোগদান হয়েছে উত্তর ও দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও।

Related articles

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...