Friday, May 15, 2026

আমার বিজেপি-যোগ প্রমাণ করতে পারলে ইস্তফা দেব, রাহুলকে পাল্টা তোপ আজাদের

Date:

Share post:

রাহুল গান্ধীর মন্তব্যের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানালেন কংগ্রেসের রাজ্যসভার নেতা গুলাম নবি আজাদ। তিনি বলেছেন, কেউ যদি প্রমাণ করতে পারে তাঁর সঙ্গে বিজেপির যোগাযোগ আছে, তাহলে তিনি কংগ্রেস থেকে ইস্তফা দেবেন। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী শীর্ষস্থানীয় কয়েকজন কংগ্রেস নেতার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তাঁর বক্তব্য, যাঁরা হাইকম্যান্ডের কাজে অসন্তোষ জানিয়ে এই সময়ে সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছেন, তাঁরা গোপনে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন। তার পরেই রাহুলের বিরুদ্ধে টুইট করেন চিঠির অন্যতম স্বাক্ষরকারী কপিল সিব্বল। এরপর জানা যায়, প্রতিবাদ করেছেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ প্রবীণ নেতা গুলাম নবি আজাদও।

যদিও এই খবর সামনে আসতেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টায় কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, রাহুল ওরকম মন্তব্য করতেই পারেন না। নিজেদের মধ্যে লড়াই না করে আমাদের এখন ঐক্যবদ্ধভাবে স্বৈরতান্ত্রিক মোদি সরকারের বিরুদ্ধে লড়তে হবে। এরপরই দেখা যায়, আগের মন্তব্য থেকে সরে ইউ-টার্ন করেন কপিল সিব্বলও। আগের টুইট মুছে বলেন, তিনি ভুল বুঝেছিলেন। রাহুল ওকথা বলতে চাননি।

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...