Monday, May 18, 2026

এবার শাখা খুলছে ১৮৮ বছরের প্রাচীন লা মার্টিনিয়র স্কুল

Date:

Share post:

প্রথমবার শাখা খুলতে চলেছে শতাব্দী প্রাচীন লা মার্টিনিয়র স্কুল। ১৮৮ বছরের ঐতিহ্যবাহী এই স্কুল বেহালা চৌরাস্তার কাছে অক্সফোর্ড মিশন স্কুলটি লিজে নিয়ে নতুন ব্রাঞ্চ খুলছে বলে জানা গিয়েছে।

কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রায় ৪০ একর জমির ওপরে তৈরি হবে নতুন স্কুলটি। আপাতত নার্সারি থেকে ক্লাস-টু পর্যন্ত মোট পাঁচটি ক্লাসে অ্যাডমিশন নেওয়া হবে ছাত্র-ছাত্রীদের। আগামী সেপ্টেম্বর থেকেই শুরু হবে অ্যাডমিশন।অ্যাডমিশনের সময়ে ১০ জন করে ইন্টারভিউয়ের জন্য স্কুলে ডাকা হবে।

আগামী বছরের স্কুল চালু করার পরিকল্পনা রয়েছে। একদিকে স্কুল নির্মাণের কাজ চলবে। অন্যদিকে, প্রাইমারি সেকশনে ক্লাস চলবে। স্কুলে পড়াশুনার পাশাপাশি অন্যান্য বিভিন্ন ধরণের সুবিধা থাকবে।

Related articles

আর কিছু বাঁচবে না: ইরানকে ফের সময় বেঁধে হুঁশিয়ারি ট্রাম্পের

ফের একবার হরমুজ প্রণালী খোলা নিয়ে সময় বেঁধে হুঁশিয়ারি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। যেভাবে গুরুত্বপূর্ণ প্রণালী আটকে থাকায়...

রাজ্য সরকারি চাকরিতে সুখবর! বাড়ল নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা, বিজ্ঞপ্তি জারি নবান্নের 

রাজ্য সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়সড় সুখবর দিল নবান্ন। এক ধাক্কায় বাড়িয়ে দেওয়া হল সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়সসীমা।...

দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন! বিহারে অল্পের জন্য রক্ষা যাত্রীদের

রাজধানী এক্সপ্রেসে আগুন লাগার ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একবার বড়সড় প্রশ্নের মুখে রেলের যাত্রী নিরাপত্তা। এবার...

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...