Saturday, June 27, 2026

দফায় দফায় বোমাবাজিতে উত্তপ্ত খড়দা

Date:

Share post:

দফায় দফায় বোমাবাজিতে উত্তপ্ত উত্তর 24 পরগনার খড়দা। অভিযোগের তীর বিজেপির দিকে। তৃণমূলের অভিযোগ, অসামাজিক কাজের প্রতিবাদ করায় তৃণমূল কাউন্সিলরের বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা । স্থানীয় মানুষের অভিযোগ, গোষ্ঠ মন্দির সংলগ্ন এমজিরোডে সন্ধ্যার পর থেকেই অসামাজিক কাজ দিন দিন বেড়েই চলেছে । এর আগেও দু-একবার প্রতিবাদ করা হয়েছে। কিন্তু রাজনৈতিক চাপানউতোরে সেই প্রতিবাদ ধামাচাপা পড়ে গিয়েছিল।

জানা গিয়েছে, সোমবার মাঝরাতে 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রীতি সিং এর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করা হয়। এর কয়েকদিন আগেও একই ভাবে দফায় দফায় বোমাবাজির ঘটনা ঘটে ওই এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় খড়দা থানার পুলিশ। ঘটনার প্রকৃত কারণ খুঁজতে তদন্ত করছে পুলিশ। থমথমে এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট। গ্রেফতার করা হয়েছে একজনকে, তার নাম বাবু সিং। তিনি বিজেপির কর্মী বলে জানিয়েছে তৃণমূল। যদিও বিজেপি সেই অভিযোগ অস্বীকার করেছে। বরং তাদের দাবি, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ব্যক্তিগত আক্রোশ থেকেই এই বোমাবাজির ঘটনা বলে বিজেপির দাবি।

 

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...