Saturday, May 16, 2026

জেলের থেকেও গোলপার্কের ৯ তলার ফ্ল্যাটে খারাপ আছেন শোভন: দাবি রত্নার

Date:

Share post:

নাম না করে ফের শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বিশেষ বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নিয়ে বিস্ফোরক রত্না চট্টোপাধ্যায়। “এখন বিশ্ববাংলা সংবাদ”-এ এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে রত্নাদেবী জানান, নারদা মামলায় ভয় দেখিয়ে শোভন চট্টোপাধ্যায়কে বাড়ি থেকে ফুঁসলিয়ে বের করে নিয়ে গেছিলেন ওই মহিলা, যাঁর নাম মুখে আনতে লজ্জা করে তাঁর।

রত্না বলেন, “শোভনবাবুর কীসের ভয়? আসলে ওনার মগজ ধোলাই করে বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। আর এই কাজটি করেছেন ওই মহিলা। দীর্ঘদিন শোভন চট্টোপাধ্যায় নিজের ঘরবাড়ি-পরিবার-স্ত্রী-সন্তান ছেড়ে পরস্ত্রীর সঙ্গে রয়েছেন সাদার্ন অ্যাভেনিউ ৯ তলার ফ্ল্যাটে। সেটাও আমাদের। ওনাকে দয়া করে থাকতে ওখানে দেওয়া হয়েছে। মানবিকতা দেখিয়ে ওনাকে থাকতে দিয়েছি আমরা। যেখানে উনি মাসের-পর-মাস ওই মহিলার সঙ্গে রয়েছেন।
এটা কি কোনও জীবন? এর থেকে জেলের জীবন অনেক ভালো!”

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...