Sunday, June 28, 2026

সুশান্ত কাণ্ডে মাদক যোগ, রিয়ার বিরুদ্ধে মামলা এনসিবির

Date:

Share post:

সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করল এনসিবি। অভিনেত্রীর বিরুদ্ধে শুধু ড্রাগ সেবন বা ড্রাগ পাচার নয়, ব্যবসায়িক স্বার্থে ড্রাগের আদান-প্রদানের অভিযোগ করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এই ড্রাগ যোগে জড়িত সন্দেহে গৌরব আর্যর খোঁজ শুরু করা হয়েছে।

রিয়ার মাদক যোগ সংক্রান্ত চিঠি পেয়ে বুধবার আনুষ্ঠানিকভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় যোগ দেয় এনসিবি। ইডির চিঠিতে উল্লিখিত বাকিদের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে সংস্থা। জানা গিয়েছে, গৌরবের সঙ্গে মাদক নিয়ে একাধিকবার কথা বলেছেন রিয়া। সূত্রের খবর, গৌরবের ফোন বন্ধ। তাঁর ফোনের শেষ লোকেশন দেখাচ্ছে গোয়ার অঞ্জুনা বিচে। হোটেল ব্যবসার সঙ্গে যুক্ত গৌরব। ইতিমধ্যেই তাঁর হোটেলে তল্লাশি শুরু করেছে তদন্তকারীরা।

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, ১৯৮৫ -র নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স আইনের ২০,২২,২৭,২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে রিয়া চক্রবর্তী ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। অভিযোগ প্রমাণ হলে সর্বনিম্ন ১০ বছরের কারাবাস হতে পারে রিয়া চক্রবর্তী ও তাঁর সঙ্গীদের।

Related articles

‘বারেসি ও মালদিনি’, উৎপল সিনহার কলম

অধিনায়ক বারেসি কাঁদছেন। ফ্র্যাঙ্কো বারেসি। তিনি পেনাল্টি মিস করেছেন। হেরে গেছে তাঁর দেশ ইতালি । রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর...

শিলিগুড়িতে APAI শিক্ষা মেলা: গুণগত শিক্ষায় জোর মন্ত্রীর, প্যাশন দেখে ক্যারিয়ার বাছার পরামর্শ সত্যম রায়চৌধুরীর

উত্তরবঙ্গের পড়ুয়াদের উচ্চশিক্ষার পথ সুগম করতে শিলিগুড়িতে সাড়ম্বরে শুরু হলো এপিএআই-ডব্লিউবি (APAI-WB) প্রি-কাউন্সেলিং ও এডুকেশন ফেয়ার ২০২৬। আগামী...

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...