Friday, May 15, 2026

ম্যায় হুঁ না! করোনা আবহে জয়েন্ট-নিট পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে বার্তা মমতার

Date:

Share post:

এবার শাহরুখ খান অভিনীত সিনেমার নাম মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। করোনা আবহের মধ্যে পরীক্ষার্থীদের সুরক্ষার দিকটি মাথায় রেখে
সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবি উঠেছে দেশজুড়ে। এবং এই দাবি নিয়ে সবচেয়ে বেশি সরব মমতা বন্দ্যোপাধ্যায়। পরীক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সেই বার্তাকে আরও ছড়িয়ে দিতে এবার অভিনব টুইট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের।

এক টুইটে পোস্ট করা হয়েছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে দলনেত্রীর একটি ছবি পোস্ট করে তারা লিখেছে “ম্যায় হুঁ না”। করোনা সঙ্কটে লেখা হয়েছে গভীর এক অনিশ্চয়তা ও উৎকন্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে গোটা দেশ। এরকম এক সময়ে দেশের লক্ষ লক্ষ মেধাবী পড়ুয়া, যাঁরা দেশের ভবিষ্যৎ, তাঁদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। এরকম এক ইস্যুতে পড়ুয়াদের নিরাপত্তার স্বার্থে সরব মমতা বন্দ্যোপাধ্যায়।

উল্লেখ্য, আগামী ১ থেকে ৬ সেপ্টেম্বর দেশজুড়ে নেওয়া হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স মেইন এবং ১৩ সেপ্টেম্বর হচ্ছে নিট। জয়েন্ট এ বসবেন প্রায় ৮.৫৮ লক্ষ এবং নিট পরীক্ষা দেবেন ১৫.৯৭ লক্ষ পরীক্ষার্থী। ন্যাশনাল টেস্টিং এজেন্সি সাফ জানিয়েছে, পরীক্ষা পেছনোর কোনও যুক্তি নেই। সব ধরনের সতর্কতা মেনেই হবে পরীক্ষা। আর তারই প্রতিবাদে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...