Friday, May 15, 2026

অবশেষে পোস্তা উড়ালপুল ভেঙে ফেলার সিদ্ধান্ত রাজ্য সরকারের

Date:

Share post:

হুড়মুড়িয়ে ভেঙে পড়া পোস্তা উড়ালপুলের সেই অভিশপ্ত স্মৃতি আরও অনেকের স্মৃতিতে টাটকা। ভয়ঙ্কর মর্মান্তিক সেই দুর্ঘটনার চার বছর কেটে যাওয়ার পর অবশেষে বিবেকানন্দ উড়ালপুল বা পোস্তা ফ্লাইওভার ভেঙে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। নবান্নে মুখ্য সচিব, পূর্ত সচিব, পুর সচিব ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ অন্যান্যদের উপস্থিতিতে উচ্চপর্যায়ের এক বৈঠকে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নবান্ন সূত্রে খবর, এখন থেকে এক মাসের মধ্যে সেতু বিশেষজ্ঞ জি কে রায়নার নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি রাজ্য সরকারকে রিপোর্ট দিয়ে জানাবে সেতুর কতটা অংশ ভাঙতে হবে। পুরোটা ভাঙা হবে নাকি অর্ধেক। নাকি যতটুকু ভেঙে পড়েছিল সেই অংশ, সিদ্ধান্ত নেবে ওই কমিটি। এবং সেইমতো কাজ শুরু হবে।

২০১৬ সালের ৩১ মার্চ দুপুরে আচমকাই ভেঙে পড়ে পোস্তা ফ্লাইওভার, যা বিবেকানন্দ উড়ালপুল নামেও পরিচিত। ভয়ঙ্কর ওই দুর্ঘটনায় মৃত্যু হয় ২৬ জনের। আহত হন আরও অনেকে। তখনই ব্রিজের নকশা নিয়ে প্রশ্ন উঠেছিল। অবশেষে সেই ব্রিজ ভেঙে নতুন করে নির্মাণের সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...