Saturday, May 16, 2026

শুনানির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট! হাজতের দোরগোড়া থেকে ফিরলেন খোদ আইনজীবী

Date:

Share post:

কম্পিউটারে একটা স্ক্রিনশট নিয়ে যে এমন বিপদে পরবেন তা ভাবতেই পারেননি কলকাতা হাইকোর্টের এই আইনজীবী। এই স্ক্রিনশটের কারণেই হাজতের দোরগোড়া থেকে ঘুরে এলেন তিনি। কলকাতা হাইকোর্টের কাছে ক্ষমা চেয়ে কোনও ক্রমে পার পেয়েছেন তিনি । কীর্তিমানের নাম শিবরতন কাকরানিয়া।
ঘটনার সূত্রপাত দিন পাঁচেক আগে। করোনা পরিস্থিতির জেরে ভার্চুয়াল শুনানির মাধ্যমে বিচারপ্রক্রিয়া চলছে কলকাতা হাইকোর্টে। কম্পিউটার থেকে তেমনই এক শুনানির স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আইনজীবী শিবরতন কাকরানিয়া। তা আদালতের নজরে আসতেই আইনজীবীর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন বিচারপতি রাজশেখর মান্থা।
বিচারপতি জানিয়েছেন, আদালতের কার্যক্রমের স্ক্রিনশট নেওয়া এজলাসে বসে ছবি তোলার সমতুল। গত ২৫ অগাস্ট এক রায়ে বিচারপতি মান্থা লিখেছেন, ‘শ্রী শিবরতন কাকরানিয়া গত ১৯ অগাস্ট একটি হলফনামা পেশ করে তাঁর কৃত কর্মের জন্য নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। বিষয়টি সম্পর্কে অবগত হতেই পোস্টটি মুছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন, ওই পোস্টে তাঁর করা মন্তব্যও সম্পূর্ণ অনিচ্ছাকৃত।’
তবে ভবিষ্যতে এমন আচরণ করলে তার আইনজীবী কেরিয়ার যে ঘোর অনিশ্চয়তার সম্মুখীন হবে সে কথাও তাকে মনে করিয়ে দিয়েছে আদালত ।

Related articles

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...

মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি! গার্ডেনরিচ থেকে গ্রেফতার পাট ব্যবসায়ী

সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খুনের হুমকি দিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ভবানীপুর থানায় আসা হুমকি মেলের সূত্র ধরে শুক্রবার...

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...