Monday, June 15, 2026

এবার করোনার থাবা আন্দামানের বিলুপ্তপ্রায় উপজাতিদের ওপর!

Date:

Share post:

সংখ্যা কমতে কমতে ৫০ জনে এসে দাঁড়িয়েছে বিলুপ্তপ্রায় গ্রেট আন্দামানি উপজাতির। ওঁদের নিয়ে তাই এমনিতেই উদ্বেগে থাকে সরকার। তার মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়িয়ে দিল করোনার হানা। ৫০ জনের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার এ কথা জানিয়েছে আন্দামান প্রশাসন ।

ফাইল চিত্র

আক্রান্ত ১০ উপজাতির মানুষকে এলাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ৬ জন এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন। তাঁদের রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। বাকী ২ জন এখনও হাসপাতালেই রয়েছেন।

জানা গিয়েছে, সম্প্রতি পোর্ট ব্লেয়ারে পরীক্ষা করানোর পরে গ্রেট আন্দামানি উপজাতির ৬ জনের দেহে করোনার অস্তিত্ব মেলে । তারপরই স্ট্রেট দ্বীপে মেডিক্যাল টিম পাঠায় প্রশাসন। সরকারি কাজের সুত্রে ওই জনজাতির কয়েকজন পোর্ট ব্লেয়ার গিয়েছিলেন । আন্দামানের সিনিয়র হেলথ অফিসার অভিজিৎ রায় বলেন, “মেডিক্যাল টিম ৩৭ জনের নমুনা পরীক্ষা করে। তার মধ্যে চারজনের রিপোর্ট পজিটিভ আসে। তাঁরা স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন।”

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...