Wednesday, May 13, 2026

নদীতে নেমে সিনেমার কায়দায় মাফিয়াদের ধরলেন বিডিও!  

Date:

Share post:

লকডাউন। চারিদিক শুনসান। ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আকাশ কালো করে মেঘ। দিন না রাত বোঝা দায়। সেই সুযোগে কাজে নেমেছিল মাফিয়ারা। আর সেই মাফিয়াদের ধরতেই সটান নদীতে নেমে পড়লেন বিডিও! যেন হিন্দি ছবির দৃশ্য। বৃহস্পতিবার এমনই ছবির বাস্তব চিত্রের সাক্ষী থাকলেন আসানসোল জামুরিয়ার মানুষ।

ঘটনাটি ঠিক কী ?

নদীর থেকে বালি চুরি করার অভিযোগ কিছুদিন ধরেই পাচ্ছেন জামুড়িয়ার বিডিও কৃশানু রায়। তাই তিনি ঠিক করেন হাতেনাতে ধরবেন মাফিয়াদের । বৃহস্পতিবার জামুড়িয়া বিধানসভার অন্তর্গত শ্যামল গ্রাম পঞ্চায়েতের ভুড়ি এলাকায় অজয় নদীর প্রায় মাঝ বরাবর বালি মাফিয়ারা গাড়ি নামিয়ে বালি তুলছিল নদীর বুক থেকে। গোপন সূত্রে এই খবর পান বিডিও । আর ঠিক সেই সময় সেখানে অভিযানে চলে যান জামুড়িয়ার বিডিও কৃশানু রায়। আর তাঁর সঙ্গে ছিলেন ভূমি দফতরের কর্মাধ্যক্ষ অনিমেষ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকেরাও। অজয়ের বুকে বালি মাফিয়াদের কাছে পৌঁছতে আধিকারিকদের প্রায় এক গলা জলে নামতে হয়েছিল বলে জানান জামুড়িয়ার ভূমি কর্মদক্ষ অনিমেষ চক্রবর্তী। ওই সময় বালি চুরি করতে মাঝ নদীতে এক ডজনেরও বেশি গাড়ি ছিল। কিন্তু অভিযানের কথা কোনোওভাবে জেনে যায় মাফিয়ারা। তারপর তারা চম্পট দেয়। কিন্তু দুটি গাড়ি সিজ করেন তাঁরা।

 

অনিমেষ বাবু জানান,  তাঁরা কোনওরকমে মাফিয়াদের দুটি গাড়িকে সিজ করতে পেরেছেন। কিন্তু নদীর জলের সুযোগ নিয়ে অন্যান্য গাড়িগুলো পালিয়ে যায়। এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে জামুড়িয়ার বিডিও কৃশানু রায় জানান, যখনই তাঁদের কাছে এই ধরনের অভিযোগ এসেছে,তাঁরা অভিযানে সামিল হয়েছেন।

 

 

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...