Friday, April 3, 2026

এবার বজবজ কলেজের বাংলা অনার্সের মেধাতালিকায় নাম সানি লিওনের!

Date:

Share post:

অদ্ভুত!

আশুতোষ কলেজের ইংরেজি মেধাতালিকার পর এবার বজবজ কলেজের বাংলা অনার্সের মেধাতালিকায় সানি লিওনের নাম। পরপর দুটি কলেজে একই ভুল? সত্যিই কি অনিচ্ছাকৃত ভুল? শুক্রবার বজবজ কলেজের ওয়েবসাইটে বাংলা অনার্সের মেধাতালিকা প্রকাশ হলে তাতে ফের দেখা যায় অভিনেত্রীর নাম। বিষয়টি সামনে আসার পর ওই তালিকা থেকে সানির নাম সরিয়ে দেওয়া হয়। পরে একটি সংশোধিত তালিকা প্রকাশ করা হয়। বাংলা অনার্সের মেধাতালিকায় ১৮৩ নম্বরে সানি লিওনির নাম রয়েছে। তাঁর অ্যাপ্লিকেশন নম্বর ২০২০৫৬১২৫৩৯-এরও উল্লেখ রয়েছে।

বিষয়টি সামনে আসতেই শোরগোল পড়ে যায়। পরপর দু’দিন একজনের নামই কেন বারবার তালিকায় উঠে আসছে? একবার ইংরেজি মেধাতালিকায়। আরেকবার বাংলা অনার্সের মেধাতালিকায়। তাও দু’টো আলাদা কলেজ।

বারবার একই ঘটনা ঘটে যাওয়ায় কলেজে অনলাইন ভর্তির প্রক্রিয়া নিয়ে উঠেছে প্রশ্ন। শিক্ষা মহলের একাংশের দাবি, এই সব নামের আড়ালে যাঁরা রয়েছেন, তাঁরা ভর্তি হবেন না। কারণ ভর্তি হলে সামনাসামনি নথি যাচাই হবে, যা তাঁদের পক্ষে দেখানো সম্ভব হবে না।

তাঁদের কথায়, বর্তমানে বেশিরভাগ কলেজেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া চলে। অনেকাংশে সমগ্র প্রক্রিয়াই তৃতীয় কোনও সংস্থার তদারকিতে হয়। আবেদনপত্র থেকে মেধা তালিকা তারা প্রস্তুত করে। কিন্তু ভর্তির জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য আপলোড করলেও, কোনও কোনও ক্ষেত্রে আবেদনকারীর সংখ্যা এত বেশি হয় যে, সব কিছু খতিয়ে দেখা সম্ভব হয়ে ওঠে না।

বাঁ দিকে, সংশোধিত তালিকা। ডান দিকে, আগের তালিকা

আরও পড়ুন- আশুতোষ কলেজের মেধা তালিকায় নাম নিয়ে সানির প্রতিক্রিয়া : ‘ক্লাসে দেখা হবে’

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...