Tuesday, May 12, 2026

নকল সানি লিওনের বিরুদ্ধে লালবাজারে অভিযোগ আশুতোষ কলেজ কর্তৃপক্ষের

Date:

Share post:

দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজের পর দক্ষিণ ২৪ পরগণার বজবজ কলেজ, সর্বত্র মেধা তালিকায় সানি লিওনের নাম! এবার প্রশাসনের দ্বারস্থ কলেজ কর্তৃপক্ষ। নকল সানি লিওনের বিরুদ্ধে ইতিমধ্যেই লালবাজারে অভিযোগ দায়ের করেছে আশুতোষ কলেজ কর্তৃপক্ষ। লালবাজারের সাইবার ক্রাইম শাখায় তদন্তের আর্জি জানানো হয়েছে।

নকল সানি লিওনের অ্যাপ্লিকেশন নম্বর ৯৫১৩০০৮৭০৪। রোল নম্বর ২০৭৭৭৭–৬৬৬৬! ইংরেজিতে অসংরক্ষিত ক্যাটেগরিতে যে হাজার হাজার আবেদন জমা পড়েছে আশুতোষ কলেজে। আর সেখানে মেধা তালিকায় শুরুতেই জ্বলজ্বল করছে সানি লিওনের নাম! দেখা যাচ্ছে, সেরা চারটি বিষয়েই (বেস্ট অব ফোর) একশোয় একশো। এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েছেন কলেজ কর্তৃপক্ষ। অনিচ্ছাকৃত এই ভুলোর জন্য অবশ্য ক্ষমা চেয়েছে কলেজ কর্তৃপক্ষ।

আশুতোষ কলেজ কর্তৃপক্ষ জানাচ্ছে, এবার যেহেতু গোটা ভর্তি প্রক্রিয়াই অনলাইনে হচ্ছে, তাই বহু ভুয়ো আবেদনও জমা পড়েছে। সানি লিওনের নামে আবেদনপত্রও সেই সূত্রেই এসেছে বলে নিশ্চিত কর্তৃপক্ষ। ইতিমধ্যে ওই আবেদনকারীর ফোন নম্বর ও আইপি অ্যাড্রেস-সহ বেশ কিছু নথি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। বিষয়টিকে একেবারেই হালকাভাবে নিতে চায় না কলেজ কর্তৃপক্ষ।

 

Related articles

ভিনেশের প্রতি বৈশষ্যমূলক আচরণ, ফেডারেশনকে কড়া চ্যালেঞ্জ সাক্ষীর

প্রত্যাবর্তনের পথে প্রতি পদে বাধা পেতে হচ্ছে ভিনেশ ফোগাটকে (Vinesh Phogat)। সৌজন্যে ভারতীয় কুস্তি ফেডারেশন। নিয়মের বেড়াজালে আটকে...

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...

অবসর নিয়ে প্রীতমকে চ্যালেঞ্জ অরিজিতের! তারপর…

ভক্তদের আশাহত করে কয়েক মাস আগেই প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন 'রং দে তু মোহে গেরুয়া' গায়ক। কেন এমন...