Wednesday, June 24, 2026

৬ বছর পরে অনুশোচনা! আত্মসমর্পণ ‘খুনি’ দুই ভাইয়ের

Date:

Share post:

২০১৪ সালের ১০ ডিসেম্বর নিজে দাদাকে মেরে বাড়ির পিছনে পুঁতে দিয়েছিলেন দুই ভাই। বিবেকের তাড়নায় এতদিন পর দুই ভাই এসে জগদ্দল থানায় নিজেদের কুকর্মের কথা জানালেন তাঁরা। পুলিশ গিয়ে মাটি খুঁড়ে নিপু শীল নামে ব্যক্তির কঙ্কাল বের করে। সম্পত্তির বিবাদে জেরে নিপুকে করেন তাঁর দুই ভাই অপু ও তপু শীল। এরপর এলাকা ছেড়ে চলে যান দুজন। কিন্তু মেজোভাই অপু শীল মাঝেমধ্যেই বাড়িতে যেতেন জঙ্গল পরিষ্কারের নাম করে। জঙ্গল পরিষ্কার করে ফিরে যেতেন। কিন্তু আচমকা শুক্রবার দুই ভাই জগদ্দল থানা গিয়ে আত্মসমর্পণ করেন। প্রথমে পুলিশ ওঁদের বিষয়টিকে গুরুত্ব দেয়নি। কিন্তু দুই ভাই বারবার বলতে থাকেন মাটি খুড়লে কঙ্কাল পাওয়া যাবে। এরপরই পুলিশ রাতেই মাটি খুঁড়ে কঙ্কাল উদ্ধার করে। এই নাটকীয় ঘটনায় হতবাক পুলিশ ও স্থানীয়রা।

‘খুনি’ ভাইদের মতে, এতদিন অনুশোচনাবোধ নিয়ে ভুগছিল তাঁরা। শেষে বিবেকের তাড়নায় পুলিশকে বিষয়টি জানান। পুলিশ মাটি খুঁড়ে কঙ্কাল বের করে ময়নাতদন্তের জন্য নিয়ে গিয়েছে। তবে, এর পিছনে আর কোনও রহস্য আছে কি না খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...