Wednesday, May 13, 2026

তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি! পালাতে গিয়ে অসুস্থ প্রসূতি ও সন্তান

Date:

Share post:

স্থানীয় এক তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠল। শুধু তাই নয়, আগ্নেয়াস্ত্র উঁচিয়ে হামলার অভিযোগও উঠলো। আর সেই আতঙ্কে দৌড়ে পালাতে গিয়ে পেটের সেলাই কেটে যায় এক প্রসূতির, অসুস্থ হয়ে পড়ে সদ্যোজাতও। এমন ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগণার দেগঙ্গার হাদিপুর এলাকার ঝিকড়া-১ পঞ্চায়েতে।

অভিযোগ, শুক্রবার গভীর রাতে তৃণমূল নেতা কামালউদ্দিন মণ্ডলের বাড়িতে হামলা চালায় একদল দুষ্কৃতী। বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে প্রায় ৫০ থেকে ৬০ জন দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। হামলার পাশাপাশি এলাকার তিনটি দোকানে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এছাড়া একাধিক দোকানে ভাঙচুর, ফাস্টফুড কর্নারে লুটপাট-সহ ব্যাপক বোমাবাজি হয় ওই এলাকায়।

খবর পেয়ে দমকলের একটি গাড়ি গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ভাঙচুর ও বোমাবাজির ঘটনায় আহত মোট পাঁচজন। অন্যদিকে, অসুস্থ প্রসূতি এবং তাঁর সদ্যোজাত সন্তান বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তৃণমূল নেতার বাড়ি হামলার প্রতিবাদে এবং অবিলম্বে অভিযুক্তদের গ্ৰেফতারের দাবিতে বেড়াচাঁপা-হাড়োয়া রোডের উপর গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন স্থানীয়রা।

পুলিশ দুষ্কৃতীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেওয়ায় প্রায় দু’ঘণ্টা পর ওঠে অবরোধ। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...