Wednesday, May 13, 2026

৪ কোটি ১৬ লাখে বিক্রি হল ডাবল ডায়মন্ড টেক্সেল! জানেন কেন?

Date:

Share post:

পেটানো শরীর, নিখুঁত মাথা ও মসৃণ সোনারঙের দেহ। ভেড়ার এমন একটি শাবকের দাম ৪ কোটি ১৬ লাখেরও বেশি। আর হবেই বা না কেন ভেড়াটির নামও যে ডাবল ডায়মন্ড! কয়েক মিনিটের মধ্যেই ছয় মাস বয়সী শাবকটির দাম এর আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে।
ডাবল ডায়মন্ড’ এর জন্য এত বিপুল পরিমান অর্থ পাওয়া যাবে, তা কল্পনাও করতে পারেননি নিলামে ভেড়াটিকে বিক্রির জন্য নিয়ে আসা চার্লি বোডেন ও তাঁর পরিবারের সদস্যরা। নিলামে প্রথমে এর দাম হাঁকা হয়েছিল ১০ হাজার ৫০০ পাউন্ড। কিন্তু নিলামে অংশগ্রহণকারী ক্রেতাদের মধ্যে ‘ডাবল ডায়মন্ড’কে কেনার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। চড়চড় করে বাড়তে তাকে দাম। শেষ পর্যম্ত ৩ লাখ ৬৭ হাজার ৫০০ পাউন্ডে ‘ডাবল ডায়মন্ড’কে কিনে নেয় প্রটেক্টার্স ফার্ম।বলেছেন, ‘আমার দেখা সবচেয়ে সেরা ভেড়া ‘ডাবল ডায়মন্ড’। নিখুঁত পা, উজ্জ্বল গায়ের রং আর উপরের অংশ ভেলভেটের মতো মসৃণ ও চমৎকার।’
তবে প্রশ্ন উঠেছে কেন এত দাম পেল ভেড়াটি।
মনে করা হচ্ছে এর কারণ হল শাবকটির অন্ডকোষের সাইজ ও তার প্রজনন ক্ষমতা। ভারী পেশীবহুল ভেড়াটি জিনগতভাবে নিখুঁত।
এই শাবকটি টেক্সেল প্রজাতির । টেক্সেল হলো উচ্চ চাহিদাসম্পন্ন একটি ভোড়ার প্রজাতি, যা নেদারল্যান্ডের উপকূলে অবস্থিত ছোট্ট দ্বীপ টেক্সেল থেকে আসে।
ডাবল ডায়মন্ড সেরা জেনেটিক্সের অসামান্য এক প্রাণী। রেকর্ড ভাঙা এই ভেড়ার শাবকটি ছিল ইংল্যান্ডের চেশায়ারের চার্লি বোডেন পরিবারের। ডাবল ডায়মন্ড বিক্রির আগে নিলামে বিক্রি হওয়া ভেড়ার দামের আগের রেকর্ডটি ছিল ২০০৯ সালে, ২ লাখ ৩০ হাজার ডলার।আইকেন বলেছেন, তাকে আর সবার থেকে আলাদা করে বিশেষভাবে বড় করে তোলা হবে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার শুক্রাণু কৃত্রিম প্রজননের জন্য ব্যবহার করা হবে। আইকেন আর তার স্ত্রী ল্যাঙ্কাশায়ারের ফার্মে টেক্সেল প্রজনন করেন।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...