Saturday, May 23, 2026

রাজ্যজুড়ে চলছে অগস্টের শেষ সম্পূর্ণ লকডাউন, কড়া পুলিশ প্রশাসন

Date:

Share post:

আজ রাজ্যজুড়ে চলছে সম্পূর্ণ লকডাউন। নৈহাটি থেকে শ্যামবাজার, গড়িয়া থেকে সোনারপুর সর্বত্র রাস্তা শুনশান, নেই কোনও গাড়ি। জরুরি পরিষেবার গাড়ি ছাড়া আর কোনও গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। চলছে নাকা চেকিং। অন্যদিকে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের ছবিটাও এক। চলতি মাসের শেষ লকডাউনে চোখে পড়ছে পুলিশি তৎপরতার ছবি। রাজ্যে একাধিক জায়গায় চলছে নাকা চেকিং । লকডাউনে কড়া পুলিশ প্রশাসন ।
রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । একইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সুস্থতার হারও । ইতিমধ্যেই সেপ্টেম্বরে লকডাউনের দিন ঘোষণা করা হয়েছে । কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা জারির পর সেই নিয়েও থাকছে সংশয় । কারণ নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, কন্টেনমেন্ট জোনের বাইরে লকডাউন জারি হবে না । সিদ্ধান্ত নিতে পারবে না রাজ্য ।
সেপ্টেম্বর মাসের সাপ্তাহিক লকডাউন নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলবে রাজ্য৷ যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহেই ঘোষণা করেছেন, করোনা সংক্রমণ রুখতে সেপ্টেম্বরের মাসের ৭, ১১ ও ১২ তারিখে রাজ্যে সম্পূর্ণ লকডাউন হবে৷ এই পরিস্থিতিতে কেন্দ্রের সঙ্গে রাজ্য কথা বলবে বলে জানা গিয়েছে৷ তারপরই ছবিটা স্পষ্ট হবে। আপাতত আজকের লকডাউনে কোনও ব্যতিক্রমী ছবি এখনও পর্যন্ত দেখতে পাওয়া যায় নি।

Related articles

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...