Monday, April 6, 2026

বিলের জলে দুই ভাইয়ের গলাকাটা দেহ, চাঞ্চল্য বহরমপুরে

Date:

Share post:

দুই নাবালক ভাইয়ের গলাকাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য বহরমপুরে। ঘটনাটি ঘটেছে বহরমপুর থানার কাঠালিয়া এলাকায়। মৃত দুই ভাইয়ের নাম মানজারুল শেখ ও আনজারুল শেখ। সূত্রের খবর, গত শুক্রবার বাড়ির কাছে একটি বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় দুই ভাই। দুদিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। রবিবার সকালে বিলের জলে দুই ভাইয়ের গলাকাটা দেহ ভেসে ওঠে। অভিযোগের তির এলাকার বাসিন্দা সেরফুল শেখের দিকে। পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মাছ ধরা নিয়ে সেরফুলের সঙ্গে মৃতদের পরিবারের বিবাদ চলছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...