Wednesday, March 18, 2026

পিছিয়ে যেতে পারে জনগণনা, এনপিআর! তুঙ্গে জল্পনা

Date:

Share post:

মহামারির জেরে পাল্টে দিয়েছে সারা বিশ্বের পরিস্থিতি। এবার মহামারির প্রভাব পড়ল জনগণনা ও জাতীয় নাগরিক পঞ্জি তথা এনপিআর- এর উপরও। চলতি বছরই এই কাজ হওয়ার কথা ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। সূত্রের খবর, আগামী এক বছরের জন্য পিছিয়ে যেতে পারে জনগণনা ও এনপিআর- এর কাজ। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

চলতি বছর ১ এপ্রিল থেকে ৩০ সেপ্টেম্বর জনগণনা ও এনপিআর হওয়ার কথা ছিল। কিন্তু সংক্রমণের জেরে সেই কাজ প্রাথমিকভাবে পিছিয়ে দেওয়া হয়। এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ৩০ লক্ষ কর্মী। এই বিপুল সংখ্যক কর্মীর সুরক্ষা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না কেন্দ্র। সংবাদসংস্থা সূত্রে খবর, কেন্দ্রীয় সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, “বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই কাজ এক বছর পিছিয়ে দিলেও কোনও ক্ষতি হবে না।”

প্রসঙ্গত, জনগণনার সঙ্গে এনপিআর-এর তথ্য সংগ্রহ করা নিয়ে পশ্চিমবঙ্গ-সহ বেশ কিছু রাজ্য বিরোধিতা করে। কিন্তু একাধিক রাজ্যের বিরোধিতা সত্ত্বেও নিজেদের সিদ্ধান্ত অটল কেন্দ্র। ২০১১ সালে জনগণনার সময় প্রথম দেশজুড়ে এনপিআর-এর তথ্য সংগ্রহ করা হয়। ২০১৫ সালে খসড়া এনপিআরের নবীকরণ হয়। ফের জনগণনার সময় এনপিআর নবীকরণের কাজ করার কথা ছিল।

spot_img

Related articles

ভোটের লড়াইয়ে মুখোমুখি ‘মা-ছেলে’, ডাবগ্রাম-ফুলবাড়িতে সম্পর্কের অগ্নিপরীক্ষা

একই পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক দলের হয়ে লড়াই করা নতুন নয় বঙ্গ রাজনীতিতে। কিন্তু সম্পর্ক যদি হয় মা-ছেলের...

ED তদন্তে হস্তক্ষেপ কাম্য নয়, আইপ্যাক মামলা স্থগিতের আবেদন খারিজ শীর্ষ আদালতে

কলকাতার আইপ্যাক (I-PAC)অফিসে ইডি হানা ঘিরে সুপ্রিম মামলায় বড় পর্যবেক্ষণ শীর্ষ আদালতের (Supreme Court)। বুধবার বিচারপতি প্রশান্ত কুমার...

ইডেনে প্রস্তুতি শুরু নাইটদের, বিমান জটে আটকে নারিনরা

আইপিএলের(IPL)  প্রস্তুতিতে মাঠে নেমে পড়ল কেকেআর(KKR)। মঙ্গলবার থেকেই কলকাতায় আসতে শুরু করেছিলেন নাইট ক্রিকেটার সাপোর্ট স্টাফরা, বুধবার বিকেলে...

৭০ হাজার ভোটে জয়ী হয়ে মুখ্যমন্ত্রীকে উপহার দেব: প্রার্থী হয়ে প্রত্যয়ী ঊষারানি  

"৭০ হাজার ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব।" চতুর্থবার মিনাখাঁ বিধানসভা থেকে তৃণমূলের (TMC)...