Wednesday, May 13, 2026

জিএসটি ক্ষতিপূরণ নিয়ে কেন্দ্রের প্রস্তাব খারিজ ৯ রাজ্যের, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি

Date:

Share post:

বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা সোমবারই সিদ্ধান্ত নিয়েছিলেন , জিএসটি ক্ষতিপূরণ নিয়ে মোদি সরকারের প্রস্তাব খারিজ করে দেবেন। এ বার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে চিঠি লিখে জানানো শুরু করলেন, জিএসটি ক্ষতিপূরণ কেন্দ্রকেই মেটাতে হবে। ক্ষতিপূরণের অর্থ রাজ্যকে ঋণ নেওয়ার যে প্রস্তাব কেন্দ্র দিয়েছে তা তাঁরা মানছেন না। প্রয়োজনে কেন্দ্র নিজে ধার করে ক্ষতিপূরণ মিটিয়ে দিক, এমনই দাবি করেছে বিভিন্ন রাজ্য ।
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ছত্তীসগঢ়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, তেলেঙ্গানার কে চন্দ্রশেখর রাও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন, জিএসটি ক্ষতিপূরণ মেটানোর আইনি ও সাংবিধানিক দায়বদ্ধতা কেন্দ্র এড়িয়ে যেতে পারে না। তামিলনাড়ুতে এনডিএ-র শরিক এডিএমকে-র মুখ্যমন্ত্রী ই পলানীস্বামীও মোদি সরকারের কাছে দাবি তুলেছেন, জিএসটি ক্ষতিপূরণ মেটানোর তহবিলে টাকা না-থাকলে কেন্দ্রকেই ধার নিতে হবে। কেন্দ্রের থেকে লিখিত প্রস্তাব পাওয়ার পরে তা খারিজ করার তালিকায় এখনও পর্যন্ত ৯টি রাজ্য সামিল হয়েছে।  রাজ্যগুলির এই বিদ্রোহের মুখেই অর্থ মন্ত্রকের কপালে ভাঁজ অগস্ট মাসের জিএসটি আয় নিয়ে ।কারণ, গত বছরের তুলনায় এবার অগস্টে প্রায় ১২ শতাংশ কম আয় হয়েছে।

Related articles

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...