Friday, March 13, 2026

লোকনাথ বাবার আশ্রম চত্বর সংস্কারের উদ্যোগ রাজ্যের, ১০ কোটি টাকার টেন্ডার ঘোষণা

Date:

Share post:

মহামারি পরিস্থিতিতে চরম অর্থ সংকটের মধ্যে রয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সেই কথা জানিয়েছেন। জিএসটি বাবদ ক্ষতিপূরণের টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন তিনি। কিন্তু ভাঁড়ারে টান পড়লেও কচুয়া ও চাকলায় লোকনাথ বাবার আশ্রম সংস্কারের উদ্যোগ নিল রাজ্য। প্রায় ১০ কোটি টাকার টেন্ডার ঘোষণা করেছে পূর্ত দফতর।

ওই টেন্ডারে বলা হয়েছে, কচুয়া ও চাকলায় ট্যুরিজম সার্কিটের উন্নয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তাই দরপত্র ডাকা হচ্ছে। আর্কেড নির্মাণ সহ পুকুর পারের সংস্কার, পুলিশ বুথ, মন্দিরের সৌন্দর্যায়ন, শৌচালয় ব্লক ও গেটওয়ে নির্মাণের জন্য ৮ কোটি ৩৩ লক্ষ টাকার দরপত্রের ডাকা হয়েছে। একই সঙ্গে গেস্ট হাউজ সংস্কার সহ অন্যান্য কাজের জন্য আরও ১ কোটি ১৯ লক্ষ টাকার দরপত্রটি ডাকা হয়েছে।

কচুয়া ও চাকলায় গোটা বাংলা থেকে দর্শনার্থীরা যান। লোকনাথ বাবার শিষ্য ও অনুগামীরা গোটা রাজ্যে ছড়িয়ে রয়েছেন। মহামারি আবহে খুলছে অনেক মন্দির, মসজিদ। কিন্তু এই সময় নেই দর্শনার্থীদের চাপ। অনেকের ধারণা, তাই সংস্কারের জন্য এটাই উপযুক্ত সময়।

spot_img

Related articles

এলপিজি সংকটে সক্রিয় সাইবার জালিয়াতি, সতর্ক করল লালবাজার 

গ্যাস শেষ হয়ে গেছে? চিন্তা নেই, মাত্র দুদিনের মধ্যেই মিলবে নতুন সিলিন্ডার। তার জন্য শুধুমাত্র লিংকে ক্লিক করতে...

জ্বালানি সংকটে ভক্তদের অন্নসেবা বন্ধ বড়মা মন্দিরে, আদ্যাপীঠে বিকল্প ব্যবস্থা

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ভারত জুড়ে জ্বালানি সংকট। সরাসরি প্রভাব পড়েছে বাংলায়। তমলুকের বর্গভীমা মন্দির থেকে বাগবাজারে মায়ের...

‘কিং’-এর পকেটে টান? টেলর সুইফটের কাছে হার মানলেন এসআরকে!

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডানকি’-র মাধ্যমে বক্স অফিস কাঁপিয়ে দেওয়ার পর, ২০২৬ সালে এসে কিছুটা আর্থিক টানাপোড়েনের...

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? হাইকোর্টে বিচারপতির সঙ্গে বৈঠকে কমিশন-রাজ্যের

কবে বেরোবে সাপ্লিমেন্টারি লিস্ট? জানতে আলোচনা। সুপ্রিম নির্দেশ হাইকোর্টে ফের SIR-বৈঠক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে এক উচ্চপর্যায়ের বৈঠকে রাজ্যের...