Wednesday, June 3, 2026

পূর্ব লাদাখের পরিস্থিতি খতিয়ে দেখতে নিজেই গেলেন সেনাপ্রধান

Date:

Share post:

গত শনিবার রাতের অন্ধকারে চিনা সেনার এলএসি লঙ্ঘনের ছক সমূলে বানচাল করে দিয়েছে ভারতীয় সেনা। পূর্ব লাদাখে প্যাংগং সো-র দক্ষিণে ঢোকার চিনা বজ্জাতিও রুখে দেওয়া গিয়েছে। এরপর ওই অঞ্চলে সেনা মোতায়েন সহ একাধিক কৌশল নিয়ে আলোচনার জন্য দুদিনের লাদাখ সফরে গেলেন ভারতীয় সেনাপ্রধান এম নারভানে। বৃহস্পতিবারই লাদাখ পৌঁছেছেন তিনি। গত শনি ও রবি দু’দফায় চিনের লাল ফৌজের আগ্রাসন তথা স্থিতাবস্থা লঙ্ঘনের চেষ্টা বানচাল করার পুরো প্রক্রিয়া সেনাপ্রধানকে বিস্তারিত জানাবেন শীর্ষস্থানীয় কমান্ডাররা। সূত্রের খবর, চিনা সেনাদের হঠিয়ে দেওয়া সেনা আধিকারিক ও জওয়ানদের সঙ্গে দেখা করতে পারেন নারভানে। আগামী দিনগুলোয় পূর্ব লাদাখে চিনা কৌশলের সামনে ভারতের পাল্টা কৌশল কী হবে তা নিয়ে কথা বলবেন সেনাপ্রধান।

চুশুলে ভারত- চিন কম্যান্ডার পর্যায়ের বৈঠকে প্যাংগং সো অঞ্চলে স্থিতাবস্থা বজায় রাখতে দফায় দফায় আলোচনা হলেও চিন নিজেদের প্রতিশ্রুতি লঙ্ঘন করছে বারবার। ফলে চিনের কথায় ভরসা না করে সীমান্তে সর্বোচ্চ সতর্কতামূলক নজরদারি বহাল রাখছে ভারত। পূর্ব লাদাখে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ উঁচু এলাকা বা হিল টপ অঞ্চল দখলে চিনা সেনাবাহিনী চোরাগোপ্তা চেষ্টা চালালেও ভারতীয় সেনাদের সক্রিয়তায় তা ব্যর্থ হয়েছে।

 

Related articles

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...

নবান্নে প্রকল্পের পাশাপাশি হকার উচ্ছেদ- হিংসার কথাও তুলল তৃণমূল

এলাকার মানুষের স্বার্থে সরকারের সঙ্গে যোগাযোগ রাখতেই হবে। সেই কারণেই বুধবারে নবান্ন সভাঘরে যোগ দেন বিরোধী বিধায়করাও। ‘গঠনমূলক...

সময় নষ্ট করলেই শাস্তি! আসন্ন বিশ্বকাপে ফিফার একাধিক নয়া নিয়ম

বিশ্বকাপ শুরু হতে কয়েক দিন বাকি, আসন্ন বিশ্বকাপে(FIFA World Cup 2026) দেখা যাবে একাধিক নিয়মের বদল। ফুটবলের আইন...