Friday, June 26, 2026

অজিত পাওয়ারের জায়গায় কি স্ত্রী সুনেত্রা? মহারাষ্ট্রের রাজনীতিতে জোর জল্পনা

Date:

Share post:

মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের (Ajit Pawar)। তবে,  রাজনীতিতে কোনও স্থানই শূন্য থাকে না। সূত্রের খবর, অজিতের জায়গা নেওয়ার জন্য তাঁর স্ত্রী সুনেত্রাকেই (Sunetra) মনোনীত করতে পারে এনসিপি। সুনেত্রা বর্তমানে রাজ্যসভার সাংসদ। কিন্তু তাঁকেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর পদে দল বসাতে চায় বলে এনসিপি সূত্রে খবর।

সম্প্রতি বিজেপি হাত ছাড়তে চাইছিলেন NCP (পাওয়ার) গোষ্ঠীর নেতা এবং রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। কিন্তু তার আগেই বারামতীর কাছে ভয়াবহ চার্টার বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁর। অজিত প্রয়াণে শোকের ছায়া মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে।

সংসদ অধিবেশনে যোগ দিতে মঙ্গলবার সন্ধেয় দিল্লি (Delhi) যান রাজ্যসভার সাংসদ সুনেত্রা (Sunetra)। বুধবার, বিমান দুর্ঘটনার (Air Crash) জানতে পেরেই তৎক্ষণাৎ মহারাষ্ট্রে (Maharastra) ফিরে আসেন তিনি। এবার স্বামীর ছেড়ে যাওয়া আসনে বসার ডাক তাঁর সামনে। এনসিপি নেতা তথা মন্ত্রী নরহরি জিরওয়াল বৃহস্পতিবার জানান, সুনেত্রাকে উপমুখ্যমন্ত্রী করলেই প্রয়াত অজিত পাওয়ারের প্রতি উপযুক্ত শ্রদ্ধা জানানো হবে। রাজ্যসভার সাংসদকে উপমুখ্যমন্ত্রী করার আগে তাঁকে মন্ত্রিসভার সদস্য করার দাবি জানান জিরওয়াল।
আরও খবরপ্রাক্তন IPS-কে SIR হেনস্থা! তৃণমূলের বিধায়ক হুমায়ুনকে শুনানিতে ডাক

কাকা ও ভাইপোর মতানৈক্যে এনসিপিতে বিভাজন হয়। এনসিপির প্রতীক পেয়েছিলেন অজিত। শরদের দলের নাম হয়েছিল এনসিপি (শরদচন্দ্র প‌াওয়ার)। তবে, সম্প্রতি খবর, বিজেপির হাত ছাড়িয়ে বেরিয়ে এসে তাঁর কাকার সঙ্গে হাত মেলাতে চেয়েছিলেন অজিত। এখন সুনেত্রা অজিতের জায়গা নিলে, দুই শিবির এক হবে কি না সেটাই দেখার।

Related articles

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...