Saturday, June 27, 2026

কৃতি চিকিৎসকের হাত ধরে যাত্রা শুরু ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকের

Date:

Share post:

কলকাতা মেডিকেল কলেজে যাত্রা শুরু করল ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক। আজ, শনিবার আনুষ্ঠানিক ভাবে চালু হলো এই ক্লিনিক। এই ক্লিনিকের দায়িত্বে আছেন সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা. ধৃতিমান মৈত্র। জেনারেল সার্জারি বিভাগের অন্তর্গত ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি বিভাগ কাজ করবে।

পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে এই ধরনের ক্লিনিক এই প্রথম। ডা. ধৃতিমান মৈত্র প্রথম চিকিৎসক যিনি ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারির বিশেষ ডিগ্রি অর্জন করেছেন। ২০১৭ সালে রাজ্য সরকারের অনুমোদন পেয়ে দিল্লির এইমসে পড়তে যান তিনি। ২০২০ সালে সংশ্লিষ্ট বিষয়ে পড়া শেষে গোল্ড মেডেল পান তিনি। ফিরে এসে ক্লিনিকের দায়িত্ব কাঁধে তুলে নিলেন। ডা. ধৃতিমান মৈত্র বলেন, “অ্যাড্রিনাল, থাইমাস, থাইরয়েড,প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্যানক্রিয়াসের এন্ডোক্রিন টিউমার , খাদ্যনালীতে এন্ডোক্রিন টিউমারের সার্জারি করা হবে। স্তনের যাবতীয় রোগের চিকিৎসাও করা হবে।”

আরও পড়ুন- এক ইঞ্চি জমি ছাড়ব না, চিনের হুঙ্কারের পর পাল্টা দিল ভারতও

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...