Thursday, May 14, 2026

বেনজির শর্তে দিল্লি -IIT বিশেষ পদে চাকরি দেবে

Date:

Share post:

দিল্লি IIT-র চাকরি৷ পদটি অস্থায়ী৷ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে মাত্র ৩ মাসের জন্য৷

এই পদে আবেদন করার শর্ত :

১) ২১ থেকে ৩৫ বছর বয়স হতে হবে৷

২) স্নাতক হতে হবে৷

৩) কম্পিউটারে excel, word, pdf ফাইল জানতে হবে৷

৪) বিভিন্ন NGO-র সঙ্গে কথা বলার যোগ্যতা থাকতে হবে৷

৫) দিল্লি IIT ক্যাম্পাসের কাছাকাছি এলাকার বাসিন্দা হতে হবে৷

৬) নিজস্ব ফোর-হুইলার থাকতে হবে৷

৭) ইংরেজি ও হিন্দিতে কথা বলতে ও লিখতে জানতে হবে৷

৮) IIT-র পড়ুয়া, শিক্ষক এবং ক্যাম্পাসের বাসন্দাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে৷

আরও দু’টি শর্ত আছে৷ সেই শর্তদু’টি ক্রমশ প্রকাশ্য৷ তার আগে জেনে নিন কোন পদের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে৷

পদটির নাম ‘ ডগ হ্যান্ডলার’৷ মাসিক বেতন ৪৫ হাজার টাকা৷ ক্যাম্পাসের নিরাপত্তা বাহিনীতে ডগ-স্কোয়াডও আছে৷ সেই সারমেয়দেরই দেখভাল করার চাকরি৷

এবার বাকি দু’টি শর্ত ঠিক কী জেনে নেওয়া যাক:

৯) সারমেয়কে ভ্যাকসিন, ওষুধ, IV ইনজেকশন দিতে জানতে হবে এবং খাওয়াতেও জানতে হবে

১০) প্রয়োজনে গাড়ি চালিয়ে অসুস্থ সারমেয়কে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে৷

এই সব শর্ত যারা পূরণ করতে পেরেছেন, তাদের ইন্টারভিউ হয়েছে শনিবার ৫ সেপ্টেম্বর ৷

ভাবা যায়না, এ দেশে সারমেয় দেখভালের চাকরির জন্য স্নাতক প্রার্থী চাওয়া হয়েছে৷ শুধু তাই-ই নয়, প্রার্থীকে কম্পিউটার জানতে হবে, ইংরেজি-হিন্দিও জানতে হবে৷ এবং গাড়ি থাকতে হবে৷ বলা হয়েছে, যারা ‘মাত্র’ এই ক’টা শর্ত পূরণ করতে ব্যর্থ হবেন, তারা আবেদনই করবেন না৷

দিল্লি-IIT সব সীমা ছাড়িয়ে গেলো৷

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...