Saturday, June 27, 2026

Breaking: নিষিদ্ধ মাদকযোগে গ্রেফতার সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী

Date:

Share post:

গ্রেফতার হলেন বলিউডের প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। মঙ্গলবার তৃতীয় দিনের জেরায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় নারকোটিক কন্ট্রোল ব্যুরো। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ মাদক সংগ্রহ ও সরবরাহের গুরুতর অভিযোগ আনা হয়েছে। তিনি মাদক সেবন করতেন বলেও অভিযোগ এনসিবির। রিয়ার গ্রেফতারি সুশান্ত মৃত্যুরহস্যে নতুন মাত্রা যুক্ত করল। সেইসঙ্গে বলিউড ও নিষিদ্ধ মাদকের সম্পর্কেরও পর্দা ফাঁস হতে চলেছে। এর আগে এই তদন্তে এনসিবির হাতে গ্রেফতার হয়েছেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী এবং সুশান্তের দুই কর্মচারী স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাবন্ত।

এনসিবির দ্বিতীয় দিনের জেরায় নিষিদ্ধ মাদক সংক্রান্ত প্রশ্নে বলিউডের কয়েকজন প্রথমসারির অভিনেতা,পরিচালক ও প্রযোজকের নাম তদন্তকারীদের জানিয়েছেন রিয়া চক্রবর্তী। পাশাপাশি প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে গভীরভাবে মাদকাসক্ত বলেও উল্লেখ করেছেন তাঁর বান্ধবী। সূত্রের খবর, বলিউডের প্রভাবশালী তারকা মহলে কীভাবে খুল্লামখুল্লা নিষিদ্ধ মাদকের ব্যবহার হয় এবং এই মাদকচক্র কতটা শক্তিশালী সেই বর্ণনা দিয়েছেন রিয়া। একইসঙ্গে স্বীকার করে নিয়েছেন ভাই শৌভিক চক্রবর্তীর মাধ্যমে সুশান্তের জন্য মাদক সরবরাহের পুরো তথ্যই তার নিজের গোচরে ছিল। রিয়া নিজে নিষিদ্ধ মাদক নেওয়ার কথা অস্বীকার করলেও তিনি ড্রাগ নিতেন বলে জানিয়েছেন নারকোটিক কন্ট্রোল ব্যুরোর তদন্তকারীরা। শুধু তার ভাই শৌভিক নয়, রিয়ার সঙ্গেও মাদক পাচারকারীদের নিয়মিত কথা ও যোগাযোগের প্রমাণ পেয়েছেন তদন্তকারীরা। দ্বিতীয় দিনের জেরায় রিয়া নিজেও তা স্বীকার করে নেন। এনসিবির হাতে গ্রেফতার হওয়া মাদক পাচারকারী বসিত তাদের বাড়িতে এসেছিল বলেও জেরায় জানিয়েছেন রিয়া। সোমবার দ্বিতীয় দফার জেরায় রিয়াকে তাঁর ভাই শৌভিক চক্রবর্তীর মুখোমুখি বসিয়ে জেরা করা হয়। ভাইয়ের সামনে মুখোমুখি জেরায় আবেগপ্রবণ হয়ে কেঁদে ফেলেন রিয়া। স্বীকার করে নেন তাঁর মাদক যোগের কথা। নিষিদ্ধ মাদক কেনাবেচা সংক্রান্ত আরও বিস্তারিত সূত্র পেতে এবং বিভিন্ন তথ্যের অসঙ্গতি দূর করতে রিয়াকে বসানো হয় ধৃত স্যামুয়েল মিরান্ডা ও দীপেশ সাবন্তের সঙ্গেও। তারা সকলেই মাদক যোগের বিষয়ে রিয়া চক্রবর্তীর সরাসরি যুক্ত থাকার কথা জানিয়েছেন, যা শেষপর্যন্ত অস্বীকার করতে পারেননি প্রয়াত অভিনেতার বান্ধবী।

আরও পড়ুন : সুশান্তের দিদির বিরুদ্ধে রিয়ার অভিযোগ সিবিআইকে দিল মুম্বই পুলিশ

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...