Monday, May 18, 2026

নিজেরা গুলি চালিয়ে দায়ী করছে ভারতকে! ফের চিনের মিথ্যাচার ফাঁস করল সেনা

Date:

Share post:

ফের চিনের নির্জলা মিথ্যা ফাঁস। নিজেদের বদমায়েশি ভারতের ঘাড়ে চাপাতে সোমবার মধ্যরাত থেকে নাটক শুরু করে শি জিনপিং সরকার। বলা হয়, প্যাংগং সো-র দক্ষিণে গুলি চালিয়েছে ভারতীয় সেনা। মঙ্গলবার বেলায় সেই মিথ্যা অভিযোগ সপাটে খারিজ করল ভারত।

ঘটনার সূত্রপাত হল কীভাবে? সোমবার মধ্যরাত থেকে হঠাৎ সীমান্ত পরিস্থিতি নিয়ে কাঁদুনি গাওয়া শুরু করে চিন। প্যাংগং সো সংলগ্ন এলাকা নিয়ে অভিযোগ তোলে চিনের লাল ফৌজ। চিনের সেনাবাহিনী দাবি করতে থাকে, প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা এলএসি অতিক্রম করে চিনের সীমানায় ঢুকে গুলি চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী।চিনের জিনপিং সরকারের মুখপত্র ‘গ্লোবাল টাইমস’ সোমবার গভীর রাতে দাবি করে, শেনপাও পাহাড়ের কাছে প্যাংগং সো-র দক্ষিণ তীরে ভারতীয় সেনা ফের প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করেছে। লাল ফৌজের ওয়েস্ট থিয়েটার কম্যান্ডের মুখপাত্রকে এবিষয়ে উদ্ধৃত করে চিনের সরকারি সংবাদপত্র। শুধু তাই নয়, তাদের দাবি, নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ভারত গুলিও চালিয়েছে। চিনের অভিযোগ সামনে আসার পরই ভারতের সামরিক বিশেষজ্ঞরা বলতে থাকেন, কোনও প্ররোচনা ছাড়া ভারত একতরফা সক্রিয়তা দেখিয়েছে বা গুলি ছুড়েছে এটা আদৌ বিশ্বাসযোগ্য নয়। কয়েক ঘণ্টা পর ভারতীয় সেনাও স্পষ্টভাবে জানিয়ে দেয়, ভারতীয় সেনা নয়, বরং ৪৫ বছর পর প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়েছে পিপলস লিবারেশন অার্মি। সোমবার রাতে লাল ফৌজের জনা চল্লিশ সদস্য প্যাংগং অঞ্চলে এলএসি পেরোনোর মরিয়া চেষ্টা চালায়, প্ররোচনা ছড়াতে গুলিও ছোঁড়ে। কিন্তু ভারতীয় সেনারা তাদের অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে। নিজেদের পাপ ঢাকতে তারা মিথ্যা গল্প বানিয়ে দুনিয়াকে বোকা বানাতে চাইছে।

প্রসঙ্গত, গত মাসের শেষ থেকেই লাদাখের প্যাংগং লেকের দক্ষিণ অংশে নতুন করে সমস্যা শুরু হয়েছে। তবে সঙ্গে সঙ্গে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতও। প্রকৃত নিয়ন্ত্রণরেখায় প্যাংগং লেকের উত্তরে ফিঙ্গার ৪-এর একটি গুরুত্বপূর্ণ এলাকাও দখল করে নেয় ভারতীয় সেনা। তাতে গাত্রদাহ বেড়েছে চিনের। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ওই অঞ্চলটি এখন ভারতের দখলে। দীর্ঘদিন ধরে ভারত সীমান্ত বিরোধে সহিষ্ণুতার নীতি নিয়ে চলেছে। কিন্তু চিনের বেআইনি আগ্রাসনের মুখে ভারতীয় সেনাও এখন প্রতি পদক্ষেপে পাল্টা দিতে ছাড়ছে না। আর এতেই অস্বস্তি ও উষ্মা বাড়ছে চিনের। তা ঢাকতে ভুল তথ্য প্রচার করছে জিনপিং সরকার। গুলি ছোঁড়ার মিথ্যাচারও চিনের সেই ভারত বিরোধী প্রোপাগান্ডারই অংশ।

আরও পড়ুন : অপহরণে হাত নেই, অরুণাচল চিনেরই, চিনা দাবিতে নয়া বিতর্ক

Related articles

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...